মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম

সংকটেও দেশের গ্যাসক্ষেত্র অনুসন্ধান-উত্তোলনে স্থবিরতা

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, রাত ৩:২৭
সংকটেও দেশের গ্যাসক্ষেত্র অনুসন্ধান-উত্তোলনে স্থবিরতা
নিজস্ব প্রতিবেদক:
গ্যাস সংকটের কারণে প্রায় স্থবির হয়ে পড়ছে দেশের শিল্পকারখানার উৎপাদন। এমন সংকটময় মুহূর্তেও দেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কার্যকর পদক্ষেপ না নিয়ে বিশ্ব বাজারে দাম কমার দিকে তাকিয়ে আছে কর্তৃপক্ষ।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, আপৎকালীন বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি সরকারকে জ্বালানি সংকট মোকাবিলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির উন্নতি না হলে নিজেদের রিসোর্স থেকে জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে হবে। এজন্য নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের কোনো বিকল্প নেই। সরকারের এমন কোনো ‘বিশেষ উদ্যোগ’ দৃশ্যমান না হওয়া হতাশাজনক।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশে এখন পর্যন্ত আবিষ্কৃত গ্যাস ফিল্ডের সংখ্যা ২৮টি।
১৯৯৫ সালের জ্বালানি নীতিমালা অনুযায়ী বছরে ৪টি অনুসন্ধান কূপ খননের কথা বলা হলেও তা বাস্তবায়িত হয়নি। পেট্রোবাংলা সূত্রে জানা যায়, গত ১৩ বছরে কেবল ১৭টি কূপে অনুসন্ধান চালানো হয়েছে।
জ্বালানি মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে গত পাঁচ বছরে গ্যাস উত্তোলনে গৃহীত পদক্ষেপসমূহের চিত্রে দেখা যায়, উন্নয়ন কূপ খনন হয়েছে মোট ৬টি। এর মধ্যে বাপেক্সের অধীনে ২০১৭ সালে শ্রীকাইলের ৫ নং কূপ, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের অধীনে ২০১৭ সালে কৈলাশটিলার ৯ ও রশিদপুরের ৯ নং কূপ, ২০২০ সালে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের অধীনে তিতাস ২৮, ২৯ ও বাখরাবাদের ১০ নং কূপ খনন করা হয়েছে।ওয়ার্কওভার কূপ খনন করা হয় মাত্র ৫টি। সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের অধীনে ২০১৬-২০১৭ সালে কৈলাশটিলার ১ ও ৫ নং কূপ এবং ২০২০ সালে বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) অধীনে তিতাসের ২টি ও নরসিংদীর একটি কূপ ওয়ার্কওভার করা হয়েছে।
অনুসন্ধান কূপ খননের চিত্র ঘাঁটলে দেখা যায়, ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বাপেক্স মোট ১২টি কূপ আবিষ্কার করেছে। এর মধ্যে ২০১৭ সালে শ্রীকাইল উত্তর, সুনেত্র ও শরীয়তপুরে কূপ আবিষ্কার করে তারা। এরপর ২০১৮ সালে মোবারকপুর, সমশের নগর ও হারারগঞ্জে; ২০১৯ সালে সুন্দলপুর দক্ষিণ, পাথারিয়া ও ডুপিটিলায়; ২০২০ সালে মদন ও মুন্সীগঞ্জে এবং সর্বশেষ ২০২১ সালে মানিকগঞ্জের সিঙ্গাইরে গ্যাসকূপ আবিষ্কার করে বাপেক্স।
এদিকে দেশের সমুদ্র সীমার মধ্যে বিপুল পরিমাণ গ্যাস ও খনিজ সম্পদের সম্ভাবনা থাকলেও সরকারের পক্ষ থেকে অনুসন্ধানের ক্ষেত্রে কোনো তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে না। জানা গেছে, সাগরে অনুসন্ধানের জন্য পিএসসি (উৎপাদন-বণ্টন চুক্তি) আহ্বান করা হলেও আগ্রহ দেখাচ্ছে না বিদেশি কোম্পানিগুলো।
এ বিষয়ে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল হোসেন বলেন, গ্যাস সংকট বিশ্বজুড়েই চলছে। বাংলাদেশ তার বাইরে নয়। তবে দেশীয়ভাবে গ্যাসের উৎপাদন বাড়াতে কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে তিন বছর মেয়াদে ৪৬টি কূপ খননের পরিকল্পনা উল্লেখযোগ্য। যেখান থেকে উৎপাদন করা যাবে প্রায় ৬২০ মিলিয়ন ঘনফুট গ্যাস। ভোলায় ইতোমধ্যে কূপ খননের কাজ শুরু হয়েছে। এছাড়া সমুদ্র থেকে গ্যাস উত্তোলনের পরিকল্পনা রয়েছে আমাদের। সে লক্ষ্যে আমরা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করেছি। আশা করছি ডিসেম্বরের মধ্যে সাড়া পাব।
সাম্প্রতিক তৎপরতা:
গত ২ নভেম্বর প্রকাশিত বাপেক্স-এর বার্ষিক প্রতিবেদনে গ্যাস অনুসন্ধান ও কূপ খননের বিষয়ে একটি কর্মপরিকল্পনা প্রকাশ করা হয়। সেখানে বলা হয়, এ বছর (২০২২ সালে) পেট্রোবাংলা মোট ৯টি কূপ খননের কার্যক্রম গ্রহণ করে। এর মধ্যে ৩টি অনুসন্ধান কূপ (টবগী-১, শ্রীকাইল নর্থ-১ ও শরীয়তপুর-১), ১টি উন্নয়ন কূপ (ভোলা নর্থ-২) এবং ৫টি ওয়ার্কওভার কূপ (সিলেট-৮, কৈলাশটিলা-৭, সালদা-২, সেমুতাং-৬ ও বিয়ানিবাজার-১)।
এর মধ্যে ভোলা জেলার টবগী-১ অনুসন্ধান কূপের খননকাজ শেষ হয়েছে। বাকিগুলোর কাজ চলছে। ভোলা নর্থ-২ উন্নয়ন কূপের খননের জন্য প্রস্তুতি শেষ হয়েছে, কিছুদিনের মধ্যে খননকাজ শুরু করা যাবে। আর ৫টি ওয়ার্কওভার কূপের সব ক’টির খননকাজ শেষ হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
সীমান্তে অস্ত্রসহ আটক বিএসএফ সদস্য পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে হস্তান্তর মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় বিছনাকান্দি সীমান্তের ১২৬৩/১ এস পিলার এলাকায় বিজিবি ও বিএসএফের অধিনায়ক পর্যায়ের… ১ মিনিট আগে ভোক্তা অধিকারের দেশব্যাপী অভিযানে ৯৯ প্রতিষ্ঠানকে জরিমানা মঙ্গলবার (১৭ নভেম্বর) অধিদপ্তরের ৫০টি টিম একযোগে পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে এ অভিযান পরি… ২ মিনিট আগে ৬০ জন শিয়া নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলো বাহরাইন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সঙ্গে যোগসাজশ করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বাহরাইনে ৬৪ জন… ৩ মিনিট আগে বাহরাইনে ইরানের হামলা, জানাল যুক্তরাষ্ট্র বাহরাইনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। তবে মার্কিন সামরিক বাহিনীর দাবি দেশটির দিকে পাঠানো ইরানি ড্রোন… ৫৫ মিনিট আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার ১২ ঘণ্টা আগে হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৫ ঘণ্টা আগে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম ১৫ ঘণ্টা আগে বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮ ১৫ ঘণ্টা আগে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের ১৫ ঘণ্টা আগে পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা ১৫ ঘণ্টা আগে সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন ১৫ ঘণ্টা আগে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা ১৫ ঘণ্টা আগে