ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান আওয়ামী লীগের
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ঢাকায় আজ ২৮ অক্টোবর ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশে যোগ দিতে জনগণকে আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। সেইসঙ্গে মিথ্যাচার, গুজব, সন্ত্রাস, জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়।
জুমুয়াবার (২৭ অক্টোবর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়।
এতে বলা হয়, শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
‘তবে আমরা অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে লক্ষ্য করছি যে, আওয়ামী লীগের প্যাড ও স্বাক্ষর জালিয়াতি করে একটি চিহ্নিত মহল ২৮ অক্টোবর অনুষ্ঠিতব্য শান্তি ও উন্নয়ন সমাবেশ স্থগিতের ভুয়া সংবাদ বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। মিথ্যাচার, গুজব, অপপ্রচার যাদের একমাত্র রাজনৈতিক হাতিয়ার তারাই এই ধরনের কাপুরুষোচিত কাজ করতে পারে’, উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
এতে বলা আরও হয়, বিএনপি তাদের চিরাচরিত মিথ্যাচার-অপপ্রচার ও গুজব-সন্ত্রাসের মাধ্যমে জনমনে আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। দেশের জনগণকে সঙ্গে নিয়ে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।
তাই গুজব সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে সতর্ক ও সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়। একই সঙ্গে শনিবার দুপুর ২টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে অনুষ্ঠিতব্য শান্তি ও উন্নয়ন সমাবেশে দলে দলে যোগদানের জন্য অনুরোধ জানায় বাংলাদেশ আওয়ামী লীগ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঢাকা-চট্টগ্রাম রেলপথে কর্ড লাইন নির্মাণ করা হবে
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজেট বক্তব্যের গুরুত্বপূর্ণ তথ্য
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি সম্প্রসারণে ১ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নতুন আতঙ্ক: চলন্ত বাইকারের মাথায় ইট ছুঁড়ে বাইক ছিনতাই
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬৫ বছরের বেশি বয়সীদের লাগবে না ট্রেন ভাড়া
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আয়ের পরিকল্পনা
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বন্যা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ ও মেরামতের সঙ্গে হবে ফ্লাড ওয়াল
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাজেটে আধুনিক গণপরিবহনসহ যোগাযোগ অবকাঠামোতে যা থাকছে
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)