শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম বাড়ল ২৭৫ শতাংশ
, ২৬শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২০ তাসি, ১৩৯০ শামসী সন , ১৮ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ০৪ ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
শ্রীলঙ্কায় চরম অর্থনৈতিক সংকটের মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ নিশ্চিত করতে বিদ্যুতের দাম ২৭৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে সরকার। গত কয়েক মাসের মধ্যে শ্রীলঙ্কায় বিদ্যুতের দাম দ্বিতীয় দফায় বাড়ানো হলো। গত বৃহস্পতিবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। বিবিসি
শ্রীলঙ্কার এই আর্থিক দুর্দশার শুরু গত বছর থেকে। এতে চরম বিপাকে পড়েছে দেশটির ২ কোটি ২০ লাখ মানুষ। দেশটিতে দেখা দিয়েছে খাবার ও জ্বালানির ঘাটতি। এ ছাড়া প্রতিদিন দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ থাকছে না। অর্থনৈতিক সংকটে পড়ে ৪ হাজার ৬০০ কোটি ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে শ্রীলঙ্কা সরকার। নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে। এখন অর্থনীতি পুনরুদ্ধারে বেলআউট পাওয়া নিয়ে আইএমএফের সঙ্গে আলোচনা চলছে দেশটির সরকারের।
দেশটির জ্বালানিমন্ত্রী কাঞ্চনা উইজেসেকেরা বলেছে, বেলআউট পেতে আইএমএফের শর্ত অনুযায়ী ভর্তুকি দেওয়া যাবে না। খরচ মেটাতে রাজস্ব আয় বাড়াতে হবে। রাজস্ব আয় বাড়ালে তা দিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জ্বালানি কেনা যাবে। এখন দেশে প্রতিদিন অন্তত ১৪০ মিনিট করে লোডশেডিং হচ্ছে। রাজস্ব আয় বাড়লে এর অবসান হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলের অর্থ সংগ্রহ ঠেকাতে অ্যামনেস্টির আহ্বান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর্ষায় গাড়ির ভেতর পানি ঢুকলে যা করবেন
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আগুন ঝরছে মধ্যপ্রাচ্যে, আরও মারমুখি ইরান
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
১৩ বিলিয়ন ডলার কোথায় সরালো লুটেরা ড্রাম্প প্রশাসন?
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাসপোর্ট সূচকে এগিয়ে সিঙ্গাপুরে, বাংলাদেশ ৯৭তম
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আসামে বন্যা পরিস্থিতির ব্যাপক অবনতি
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলন চলবে, মাঠ ছাড়বে না তরুণরা
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা অব্যাহত, সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানচিত্রে নতুন ‘সীমান্ত’, গাজার বুক চিরে সন্ত্রাসী ইসরায়েলের মাটির প্রাচীর
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)