শ্রমিক অসন্তোষের মুখে সাভারে ১৩০ পোশাক কারখানা অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মজুরী বৃদ্ধির দাবীতে ঢাকার সাভার ও আশুলিয়ায় অব্যাহত শ্রমিক অসন্তোষের মুখে ১৩০টি পোশাক কারখানা অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করেছে কর্তৃপক্ষ। তবে অন্যান্য কারখানাগুলোতে স্বাভাবিকভাবে কাজকর্ম চললেও যেকোন পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) সকালে আশুলিয়ার জামগড়া, ছয়তলা, বেরণ, নরসিংহপুর, সাভারের হেমায়েতপুর এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা কাজে যোগদান করতে গিয়ে মূলফটকে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখতে পায়। বন্ধ হয়ে যাওয়া অনেক কারখানার ফটকের সামনে কিছু শ্রমিকরা জড়ো হলেও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারনে তারা চলে যায়।
বিভিন্ন কারখানার সামনে লাগানো নোটিশে লেখা রয়েছে ৩০অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত কারখানার শ্রমিকরা বে-আইনীভাবে কাজ বন্ধ রেখে হাজিরা দিয়ে বেরিয়ে যায়। এছাড়া কারখানার ভিতরে ও বাহিরে ভাংচুর, মারামারি, ভয়ভীতি প্রদর্শনসহ অরাজক পরিস্থিতি সৃষ্টি করে।
তাই, বে-আইনী ধর্মঘটের কারনে কোন ক্রমেই প্রতিষ্ঠান পরিচালনা করা সম্ভব নয় বিধায় বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা মোতাবেক অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলো।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শ্রমিক অসন্তোষের কারনে সাভার ও আশুলিয়ার ১৩০টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শ্রকিরা কারখানায় প্রবেশ করে কার্ড পাঞ্চ করে হাজিরা দিয়ে বেরিয়ে যায় এবং অসন্তোষ সৃষ্টির কারনে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।