শ্রমজীবীদের জন্য ‘সবচেয়ে খারাপ’ দেশের তালিকায় বাংলাদেশ
, ১৫ যিলহজ্জ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ ছানী, ১৩৯১ শামসী সন , ০২ জুলাই, ২০২৩ খ্রি:, ২০ আষাঢ়, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
শ্রমজীবী মানুষের জন্য বিশ্বের সবচেয়ে খারাপ ১০টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ট্রেড ইউনিয়ন কনফেডারেশনের (আইটিইউসি) বৈশ্বিক অধিকার সূচক ২০২৩-এ এমন তথ্য উঠে এসেছে।
গত জুমুয়াবার (৩০ জুন) বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক সংস্থা আইটিইউসির ১০ম এই সূচক প্রকাশ করা হয়।
একটি আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন ফেডারেশন হলো আইটিইউসি। বিশ্বের ১৪৯টি দেশকে অন্তর্ভুক্ত করে আইটিইউসির এবারের সূচক করা হয়েছে।
সূচকে বাংলাদেশের সঙ্গে থাকা আরও নয়টি দেশ হলো বেলারুশ, ইকুয়েডর, মিসর, এসওয়াতিনি, গুয়াতেমালা, মিয়ানমার, তিউনিসিয়া, ফিলিপাইন ও তুরস্ক।
সূচকে বাংলাদেশের অবস্থান ‘অধিকারের নিশ্চয়তা নেই’ শ্রেণিতে পড়েছে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে সূচকে তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে। এগুলো হলো পশ্চাদমুখী আইন, ইউনিয়ন গঠনে বাধা ও পুলিশি সহিংসতা।
আইটিইউসির প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে শ্রমিকদের অধিকার মারাত্মকভাবে খর্ব করা হচ্ছে। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য বাংলাদেশে প্রতিষ্ঠিত আটটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন নিষেধ রয়েছে। ইপিজেডে শ্রমিকদের স্বাধীনভাবে অধিকার-সম্পর্কিত মতামত প্রকাশও নিষেধ।
প্রতিবেদনে বলা হয়, গার্মেন্টস খাতকে বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প। এই খাতে ৪৫ লাখের বেশি শ্রমিক কাজ করেন। এখানে ট্রেড ইউনিয়ন গঠনের প্রচেষ্টায় কঠিন বাধা দেওয়া হয়।
এখানে ধর্মঘট নির্দয়ভাবে দমন করে শিল্প পুলিশ। কর্তৃপক্ষ কঠোর নিবন্ধনপ্রক্রিয়া চাপিয়ে দিয়ে ইউনিয়ন প্রতিষ্ঠা করতে দেয় না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)