মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সন্তানের প্রতি মা-বাবার হক্ব:

শৈশবকাল থেকেই সন্তানকে দ্বীনদার হওয়ার শিক্ষা দান করতে হবে

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, সকাল ৭:০৯ আপডেট: ১৭ নভেম্বর, ২০২৬, রাত ১০:৪৬
শৈশবকাল থেকেই সন্তানকে দ্বীনদার হওয়ার শিক্ষা দান করতে হবে

জনৈক বুযুর্গ ব্যক্তি তিনি বলেছেন, ক্বিয়ামতের দিন সেই ব্যক্তি সর্বাধিক বেশি আযাবে গ্রেফতার হবে, যার পরিবার-পরিজন সম্মানিত দ্বীনি ইলিম সম্পর্কে মূর্খ ও উদাসীন হবে। (তাফসীরে রূহুল মায়ানী)
কাজেই, সন্তানকে সেই দ্বীনি শিক্ষা শিশুকাল থেকেই দেয়া শুরু করতে হবে। যখন সন্তান, হাঁটা-চলা করবে, কথা-বার্তা বলতে শুরু করবে তখন থেকেই তাদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে তোলার চেষ্টা-কোশেশ করতে হবে। অন্যথায় পরিণত বয়সে মাতা-পিতাকে তার চরম মূল্য দিতে হবে। কারণ বয়স বেশি হলে শত চেষ্টা-কোশেশ করেও কোন ফল হয় না।
অনেক পিতা-মাতা একটি ভুল ধারণা লালন করে যা শয়তানের ওয়াসওয়াসা। তাহলো- সন্তান এখনো ছোট। এখনো বুঝ হয়নি। বড় হলে, বুঝ হলে সব ঠিক হয়ে যাবে। তখন তারা বুঝবে ইতাদি। যার ফলে দেখা যায় শিশুকালে ইহুদী, নাছারা, মজুসী, মুশরিক, বেদ্বীন, বদদ্বীনদের রীতি-নীতি, তর্জ-তরীক্বা অনুযায়ী চলে। লিবাস-পোষাকে, আচার আচরণে ও তাদেরই অনুসরণ করাতে স্বাচ্ছন্দবোধ করে। নাউযুবিল্লাহ! যারফলে পরিণত বয়সে তাদেরই তলপীবাহী, কেনা গোলামে পরিণত হয়। নাউযুবিল্লাহ! তাদের এই পরিণতির জন্য তাদের পিতা-মাতাই সর্বাংশে দায়ী। সেই সন্তানরাই কিয়ামতের দিন পিতা-মাতার বুকে কপালে পা দিয়ে জাহান্নামে চলে যাবে। ইরশাদ মুবারক হয়েছে-
وَقَالَ الَّذِينَ كَفَرُوا رَبَّنَا أَرِنَا اللَّذَيْنِ أَضَلَّانَا مِنَ الْجِنِّ وَالْإِنْسِ نَجْعَلْهُمَا تَحْتَ أَقْدَامِنَا لِيَكُونَا مِنَ الْأَسْفَلِينَ
অর্থ: “আর কাফিরেরা বলবে, “আয় আমাদের রব মহান আল্লাহ পাক! আমাদেরকে সেই সকল জিন ও ইনসানকে দেখিয়ে দিন যারা আমাদেরকে গোমরাহ বা বিভ্রান্ত করেছে। আমরা তাদেরকে পা দ্বারা দলিত করবো যাতে তারা কঠিনভাবে লাঞ্ছিত-অপদস্ত হয়। (পবিত্র সূরা হামীম সিজদা শরীফ: পবিত্র আয়াত শরীফ ২৯)
কাজেই, সন্তান-সন্ততিকে শিশুকাল থেকেই হাক্বীক্বী ঈমানদার, হাক্বীক্বী মুসলমান হওয়ার শিক্ষা দান করতে হবে। যখন তারা কথা বলার বয়সে উপনীত হবে তখন তাদেরকে সর্বপ্রথম “মহান আল্লাহ পাক” “নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম” অতঃপর পবিত্র কালিমা তাইয়্যিবাহ শরীফ শিক্ষা দিতে হবে। আর যখন পড়া-লেখা করার বয়সে পৌঁছবে তখন সর্বপ্রথম পবিত্র কুরআন শরীফ শিক্ষা দিতে হবে। সুবহানাল্লাহ! তারপর পূর্ণাঙ্গ ইলমে দ্বীন শিক্ষা দিয়ে দ্বীনদার, আল্লাহওয়ালারূপে গড়ে তুলতে হবে। অনেক বাবা-মা আছেন যারা সন্তানদেরকে দ্বীনি ইলিমের পরিবর্তে দুনিয়াবী জ্ঞান দেয়ার কোশেশে মনোযোগী হয়। এসকল বাবা-মা তাদের ধ্বংসের পথে পরিচালিত করলো। নাউযুবিল্লাহ!
কাজেই, মাতা-পিতাকে নি¤œলিখিত বিষয়গুলোর প্রতি লক্ষ রাখা জরুরী-
 শিশু বয়সের আদব-আখলাক্বই সারা জীবনের পাথেয় হয়ে থাকে। এজন্য ছোট বেলা থেকেই সন্তানদেরকে সৎস্বভাব ও উত্তম আখলাক্ব শিক্ষাদানে প্রত্যেক বাবা-মায়ের লক্ষ্য রাখা খুবই জরুরী।
 শিশু সন্তানদেরকে সৎচরিত্রবান, পরহেযগার, দ্বীনদার মহিলার দুধ পান করানো উচিত। কারণ সেই দুধের তা’ছীর চরিত্রের উপর প্রভাব পড়ে থাকে।
 সন্তানদেরকে ভয়াবহ কোন জিনিসের ভয় দেখাবে না। কারণ এতে সন্তানদের মন-মনন দুর্বল হয়। তারা কাপুরুষ বা ভীরু প্রকৃতি ও সাহসহারা হয়ে যায়। সাহসহীন, ভীরু প্রকৃতির লোক জীবনে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারে না।
 সন্তানদের দুধপান করানো ও খাওয়ার সময় নির্দিষ্ট করে নেয়া উচিত। কেননা নিয়ম বহির্ভূত আহার স্বাস্থের জন্য ক্ষতিকর। খাবারের প্রতি অনীহা পয়দা হয়। রুচি নষ্ট হয়ে যায়।
 সন্তানদেরকে সবসময় পাক-পবিত্র, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা আবশ্যক। এতে তাদের স্বাস্থ্য ভাল থাকে।

-সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (২) ১৫ ঘণ্টা আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ১৫ ঘণ্টা আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْمِ… ২ দিন আগে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ২ দিন আগে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ৫ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৫ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৬ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৬ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ১০ নভেম্বর, ২০২৬ মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ১০ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৯ নভেম্বর, ২০২৬ ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬