শেয়ার কারসাজিতে সাকিব আল হাসানের ৫০ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক:
অবশেষে সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার কারসাজির প্রমাণ মিলেছে। কারসাজিতে জড়িত থাকায় এই ক্রিকেটারকে ৫০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার নিয়ে এই কারসাজি করে সাকিব আল হাসান।
সাকিব আল হাসানের পাশাপাশি শেয়ারবাজারের আলোচিত কারসাজিকারী আবুল খায়ের ওরফে হিরু, তারা বাবা আবুল কালাম মাতবর, জাহিদ কামাল, হিরুর প্রতিষ্ঠান মোনার্ক মার্ট, ইসহাল কমিউনিকেশন ও লাভা ইলেকট্রোডেস ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে কারসাজিতে জড়িত থাকার প্রমাণ মিলেছে। এ কারণে এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।