শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে আগুন -রিজভী
শেখ হাসিনা ও তার দোসরদের নথি চাওয়ার পর সচিবালয়ে ভয়াবহ আগুন লাগা ও অনেক নথি পুড়ে যাওয়া দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে বলে মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় রিজভী বলেন, এই আগুনের ঘটনায় মানুষের মনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে।
রিজভী বলেন, চারদিকের বিভিন্ন ঘটনায় আমরা ভয়ার্ত। ব্যক্তিগতভাবে নয়, রাষ্ট্রীয়ভাবে ভয়ার্ত। আমরা এর আগেও দেখেছি যখন কোনো মন্ত্রী-সচিবের বিরুদ্ধে জনগণের প্রতিবাদ আসে, তখন সচিবালয়ের ফাইল গায়েব হয়ে যায়। আগুন লেগে যায়।
বিএনপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, গতকালই সংবাদপত্রে দেখেছি, অন্তর্র্বতী সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ নথি চেয়ে পাঠিয়েছে। নথি চাওয়ার পর আগুন নিয়ে জনগণের মনে বিরাট প্রশ্ন দেখা দিয়েছে।
সচিবালয়ের আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের একজন নিরপেক্ষ ব্যক্তিকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠনের দাবি জানান রিজভী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।