শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে -চিফ প্রসিকিউটর
৫ আগস্ট গোপনে বাসা থেকে বেরিয়ে ঢাকার চানখারপুলে আন্দোলনে যোগ দেয় দশম শ্রেণির ছাত্র আনাস। সেখানেই গুলিবিদ্ধ হয়ে মারা যায় সে। গত বৃহস্পতিবার এ হত্যাকা-সহ শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা কেস ছিলো, সেটিরও তদন্ত রিপোর্টের খসড়া আমাদের হাতে চলে এসেছে। সেটার ফিনিশিং টাচ দেওয়া চেষ্টা করা হচ্ছে। ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে।
এদিকে, আন্দোলনের সময় আশুলিয়ায় ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে আদালতে হাজির করা হয়েছে। শুনানি শেষে ট্রাইব্যুনাল ২৮ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
এই হত্যাকা- ও সহিংসতার তদন্ত প্রতিবেদন প্রকাশের পর পরবর্তী আইনি কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।