শেখ হাসিনার পদত্যাগ-পলায়নে কলকাতায় বিজয় মিছিল
, ০১ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ ছালিছ, ১৩৯২ শামসী সন , ০৭ আগষ্ট, ২০২৪ খ্রি:, ২৩ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে বিজয় মিছিল হয়েছে কলকাতায়। গত সোমবার দুপুর আড়াইটা নাগাদ হাসিনা বাংলাদেশের মাটি ছাড়তেই কলকাতার নিউ মার্কেট চত্বরে উচ্ছ্বাস ও বিজয় মিছিলে শামিল হন কলকাতায় আসা বাংলাদেশিদের একাংশ।
এ সময় নিজেদের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায়। ওই বিজয় মিছিল থেকে সেøাগান ওঠে আমার ভাই, তোমার ভাই, মরলো কেনো, শেখ হাসিনা জবাব চাই।
এক উচ্ছাসকারী ব্যক্তি জানান, স্বৈরাচারী শেখ হাসিনা ছাত্র সমাজের দাবির মুখে পদত্যাগ করে পালিয়ে গেছে। এই স্বৈরাচারী খুনি শেখ হাসিনা অত্যাচার করেছে, হাজার হাজার ছাত্রছাত্রীকে অন্যায়ভাবে হত্যা করেছে। শেখ হাসিনা গুলি করে আমাদের ছাত্র সমাজকে প্রতিহত করতে চেয়েছে, কিন্তু ছাত্রসমাজ গুলিকে ভয় পায় না। আমরা আজ খুশি, আমরা আরও বেশি খুশি হবো যদি হাসিনাকে বাংলাদেশে এনে তার বিচার করা হয়।
কলকাতায় বেড়াতে আসা চট্টগ্রামের বাসিন্দা মুন্নি নামের এক নারী জানান আমাদের আজকে ঈদের মতো খুশির দিন কারণ শেখ হাসিনা পালিয়ে গেলো। আমাদের ছাত্র-ছাত্রীরা অনেকদিন যুদ্ধ করে লড়াই করে এই দিনটাকে নিয়ে এসেছে।
এদিকে বাংলাদেশের এই চলমান পরিস্থিতির কারণে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে হাই অ্যালার্ট জারি করেছে বিএসএফ। পেট্রাপোল, ফুলবাড়ী সীমান্তে মোতায়েন সেনার সংখ্যাও বাড়ানো হয়েছে। এদিনই বিএসএফ এর অপারেশনাল প্রস্তুতি ও কৌশলগত মোতায়েন পরিস্থিতি পর্যালোচনা করতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলা সুন্দরবনে ভারত-বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করে বিএসএফের ডিজি (আইপিএস), অতিরিক্ত ডিজি, মহাপরিদর্শক (দক্ষিণবঙ্গ) সহ বাহিনীর শীর্ষ কর্মকর্তারা।
তাছাড়া বাংলাদেশে অচল অবস্থার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মানুষকে সতর্ক করলো রাজ্যের মুখ্যমন্ত্রী । সকলকে শান্ত থাকার পরামর্শ দিয়ে সে বলেছে, আমি সকলকে শান্ত ও সুস্থ থাকতে বলবো। কেউ আইন হাতে তুলে নেবেন না। এখনো অনেকে আটকে রয়েছেন। এটা বাংলাদেশ সরকার ও ভারত সরকার দেখে নেবে। ভারত সরকার যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ করবো। বাংলাদেশের ঘটনায় আমরা সকলেই উদ্বিগ্ন।
মমতা আরও বলেছে, বাংলাদেশ একটা রাষ্ট্র ভারতও একটা রাষ্ট্র। কিন্তু প্রতিবেশী রাষ্ট্রে যদি কিছু হয় তার একটা প্রভাব পড়ে তার প্রতিবেশী রাষ্ট্রে। সেক্ষেত্রে শান্ত থেকে পরিস্থিতির উপর নজর রাখতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












