শেখ হাসিনার চাইতে এ সরকারের বিচার যে ভিন্ন, তা প্রমাণ করতে চাই -আসিফ নজরুল
নিজস্ব প্রতিবেদক:
অন্তর্র্বতী সরকারের প্রধান কাজ সুবিচার নিশ্চিত করা। শেখ হাসিনার চাইতে এ সরকারের বিচার যে ভিন্ন, তা প্রমাণ করতে চাই। তাই বিচারে কিছুটা সময় লাগছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) এক আলোচনা সভায় তিনি এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই। যত দ্রুত সম্ভব বিচার করবো।
রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার বিষয়ে তিনি বলেন, সংস্কার করার উদ্দেশ্য ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনও শাসক এতো নির্মম হয়ে উঠতে না পারে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এতে বলেন, অতীতে ট্রাইব্যুনালকে যেভাবে কলঙ্কিত করা হয়েছিল, এবার যেন এমনটা না হয়, সে লক্ষ্যে কাজ চলছে।
জুলাই-আগস্ট আন্দোলনে কারা পেছন থেকে নির্দেশ দিয়েছে, তা বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
ন্যায় বিচার নিশ্চিত করা ও যথাযথ প্রক্রিয়ায় বিচার এগিয়ে নিতে কিছুটা সময় দিতে শহীদ পরিবারের প্রতি অনুরোধ জানান তাজুল ইসলাম। বলেছেন, যুক্তিসঙ্গত সময় নিবো আমরা, বিচারে দেরি করা হবে না। শহীদ পরিবারের কাছে ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের অঙ্গীকার।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।