শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে কী বললো ভারতের পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে কিনা, চাইলেও ভারত কী করবে অর্থাৎ তারা হাসিনাকে ফেরত পাঠাবে কিনা; এমন নানা বিষয়ে চলছে আলোচনা। এর মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করা হয়েছিল ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে। উত্তরে সে বলেছে, তারা বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কাজ করছেন এবং এটি তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করেন।
স্থানীয় সময় গেল মঙ্গলবার জার্মানির বার্লিনে এক যৌথ সংবাদ সম্মেলনে (জার্মান পররাষ্ট্রমন্ত্রী ও জয়শঙ্করের) হাসিনার প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন করা হলে এমন জবাব দেয় সে।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর (ভারত থেকে) বিষয়ে প্রশ্ন করে। সে জানতে চায়, ‘বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে, তারা শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে। ভারত কি সেই অনুরোধ বিবেচনা করবে?’
জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছে, আপনারা জানেন, বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টতই এই সরকারের সঙ্গে কাজ করছি। এটি আমরা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।