শুল্ক বাড়ানোয় উদ্বিগ্ন দেশি উড়োজাহাজ চলাচল প্রতিষ্ঠান
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পথে উড়োজাহাজের টিকিটে আবগারি শুল্ক বাড়ানোর বিষয়ে সম্প্রতি সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তা এই খাতে বিশেষ করে দেশের ভেতর যাত্রীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে বলে জানিয়েছেন উড়োজাহাজ চলাচল প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
তাদের ভাষ্য, উড়োজাহাজ চলাচল প্রতিষ্ঠানগুলোর অস্তিত্ব নিয়ে শঙ্কা দেখা দিচ্ছে। কারণ শুল্ক বাড়ানো হলে তা শেষ পর্যন্ত টিকিটের দামে প্রভাব ফেলবে।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, শুল্ক বাড়ানো হলে তা আমাদের খরচের মধ্যে অন্তর্ভুক্ত করতে হয়। আমরা দেখেছি, উড়োজাহাজ ভাড়া ৫০০ থেকে এক হাজার টাকা বাড়লে চাহিদা প্রায় ২৫ শতাংশ কমে যায়।
তার মতে, শুল্ক বাড়ানো হলে টিকিটের দামে বেশ প্রভাব পড়ে। অতিরিক্ত শুল্কের মাধ্যমে যে পরিমাণ রাজস্ব পাওয়া যায় তার তুলনায় সরকারের পরোক্ষ ক্ষতি বেশি।
'যেমন, যদি এক মাসে তিন লাখ যাত্রী যাওয়া-আসা করেন, তাহলে শুল্ক বৃদ্ধির কারণে ২৫ শতাংশ কমে যাওয়া মানে ৭৫ হাজার যাত্রী কমে যাওয়া। আমরা এমনটিই দেখছি।'
'বর্তমান শুল্ক হারে সরকার আরও বেশি রাজস্ব আদায় করতে পারত। শুল্ক বেড়ে যাওয়ায় যাত্রীর সংখ্যা কমছে। আমাদের কর কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করছে না।'
তিনি বলেন, 'শুল্ক বাড়িয়ে করের পরিধি বাড়ানোর যে লক্ষ্য সরকার নিয়েছে তা উল্টো ফল দেবে বলে আমি মনে করি। এতে সরকারের রাজস্ব না বেড়ে বরং কমবে।'
ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, 'আমরা সাধারণত জাতীয় বাজেটের সময় কর বা শুল্ক বাড়ানোর কথা ভেবে থাকি। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ভ্রমণের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত হঠাৎ করেই এসেছে।'
তিনি আরও বলেন, 'সরকারের এই সিদ্ধান্ত যাত্রীর সংখ্যা বাড়ানোর ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের আগে বিষয়টি ভালোভাবে ভাবা উচিত ছিল।'
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।