শুল্ক কমিয়েও বাজার পাচ্ছে না ভারতের পেঁয়াজ
, ২৯ রমাদ্বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ৩১ আশির, ১৩৯২ শামসী সন , ৩০ মার্চ, ২০২৫ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ব্যবসায়ীদের দাবি, বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি করতে না পারায় ভারতে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলোতে মজুত করা পেঁয়াজ পচে যাচ্ছিল। এতে ভারতের কৃষকরা ক্ষতির মুখে পড়ে। এ কারণে এবার পেঁয়াজের রপ্তানি শুল্ক তুলে দেওয়া হয়েছে।
চাক্তাইয়ের আড়তদার ব্যবসায়ী মেসার্স বশর অ্যান্ড সন্সের স্বত্ত¦াধীকারী হাজী আবুল বশর বলেন, ‘আমাদের দেশের পেঁয়াজের মান আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। দেশীয় হালি পেঁয়াজ বাজারে সয়লাব হয়ে গেছে। এই পেঁয়াজ ভারতীয় নাসিক জাতের পেঁয়াজের চেয়ে গুণমানে এগিয়ে রয়েছে। উৎপাদনও আগের চেয়ে বেশি হয়েছে বলে মনে হচ্ছে।
তিনি বলেন, বাজারে এখন দেশি মেহেরপুরি এবং হালি জাতের পেঁয়াজ রয়েছে। দেশি মুড়িকাটা পেঁয়াজ শুধু একমাস থাকে। মুড়িকাটা পেঁয়াজ সংরক্ষণ করা যায় না। তবে হালি জাতের পেঁয়াজ সংরক্ষণ করা যায়। দেশের পাবনা, ফরিদপুর, কুষ্টিয়া, রাজবাড়িসহ যেসব এলাকায় পেঁয়াজের আবাদ হয়, সেখানকার চাষিরা হালি পেঁয়াজ সংরক্ষণ শুরু করেছেন। এ পেঁয়াজ সারাবছর ব্যবহার করা যাবে। ফলে এখন ভারতীয় পেঁয়াজ ব্যবহার থেকে বাংলাদেশের লোকজন ধীরে ধীরে সরে আসছে। তাছাড়া বাংলাদেশে এখন দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পেঁয়াজের দাম কম। বর্তমানে পাইকারিতে যে দামে বিক্রি হচ্ছে, তাতে কৃষকদের ক্ষতির মুখে পড়ার আশংকা নেই। ক্রেতারাও ঠকছেন না।
খাতুনগঞ্জের হামিদউল্লাহ মিয়া বাজারের ব্যবসায়ী আবু তৈয়ব বলেন, এখন দেশীয় পেঁয়াজে বাজার সয়লাব। মান ভালো হওয়ায় লোকজন দেশি পেঁয়াজ বেশি খাচ্ছে। এতে ভারতীয় পেঁয়াজের চাহিদা আগের তুলনায় কমে গেছে। বাজারে ভারতীয় নাসিক ও নগর দুই জাতের পেঁয়াজ রয়েছে। বেশি রয়েছে নাসিক পেঁয়াজ। নগর পেঁয়াজ পরিমাণে কম হলেও দাম বেশি। বর্তমানে পাইকারিতে প্রতিকেজি ৫৩ টাকায় বিক্রি হচ্ছে নগর পেঁয়াজ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তিন বিভাগে অতিভারী বৃষ্টির আভাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কুড়িগ্রামে বাঁধ ভেঙে পানিবন্দি ২০ গ্রামের মানুষ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দোকান খুলতেই দেখেন অজগর, উদ্ধারের পর সুন্দরবনে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মুঠোফোনের অ্যালার্মে খুললো ৪ খুনের রহস্য
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পারিবারিক কলহের জেরে স্বামীর অঙ্গচ্ছেদ, স্ত্রী আটক
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘বাজেটে স্বপ্ন দেখালেও বছরজুড়ে স্বপ্নভঙ্গের খেসারত জনগণকে দিতে হয়’
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কর্ণফুলী টানেলে আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ -সেতুমন্ত্রী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার-প্রতিশ্রুতি রাজনৈতিক ধোঁকাবাজি -আনু মুহাম্মদ
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই -রিজভী
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ব্যবসায় বাধ্যতামূলক বিআইএন দাখিলের পরিধি আরও বাড়লো
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ, স্পিকার বললেন ৪০ বছরে কানাকড়ি পাননি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)