শুধু নামেই খেজুরের গুড়, সবই চিনি
বাজারে খেজুর গুড়ের ব্যাপক চাহিদা থাকলেও গুড় তৈরির কাঁচামাল খেজুর রসের সংকট রয়েছে। আর এ অধিক চাহিদাকে কেন্দ্র করে গুড়ে মেশানো হচ্ছে ভেজাল। জেলার চারঘাট, বাঘা ও পুঠিয়া উপজেলাজুড়ে অসংখ্য ছোট-বড় ভেজাল গুড় তৈরির কারখানা গড়ে উঠেছে।
খেজুর গুড় তৈরির কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, খেজুর গাছ যা টিকে আছে, তাতে আগের মতো রস হয় না। ৮-১০টি গাছ মিলেও পর্যাপ্ত খেজুরের রস একদিনে পাওয়া যাচ্ছে না। রসের পরিমাণ কম হওয়ায় খাঁটি গুড় তৈরি করা কষ্টসাধ্য। গুড়ের পরিমাণ বাড়াতে অনেকে রসের সঙ্গে অর্ধেক পরিমাণ চিনি মিশিয়ে গুড় তৈরি করছেন। তাতে খেজুরের রসের ঘ্রাণ কিছুটা পাওয়া যায়। কিন্তু কিছু কারখানার মালিক গাছিদের কাছে থেকে নামমাত্র রস কিনে চিনি, আটা, কাপড়ের রং, চুন ও ফিটকিরি মিশিয়ে রাতের আঁধারে কয়েক মণ গুড় তৈরি করছেন। স্থানীয় হাট-বাজারে এসব গুড়ের সরবরাহ বেশি।
স্থানীয়রা জানান, বর্তমান বাজারে প্রতিকেজি চিনির দাম ১৩০-১৪০ টাকা। অন্যদিকে প্রতিকেজি গুড় বিক্রি হচ্ছে ১৬০-১৮০ টাকা কেজি দরে। প্রতি ৬০ কেজি গুড় তৈরিতে খেজুর রসে মেশানো হচ্ছে ৪০-৪৫ কেজি চিনি। দাম ও মান অনুযায়ী চিনি মেশানোর পরিমাণ বাড়ানো-কমানো হয়। যে পরিমাণ চিনি মেশানো হয় তাতে খেজুর গুড়ের অস্তিত্ব থাকছে না। বরং চিনি ও আটা খেজুরের গুড়ে মিশিয়ে বেশি লাভে বিক্রি করছেন তারা।
চারঘাট উপজেলার ভাটপাড়া এলাকার খেজুর গুড় প্রস্তুতকারক কাউসার আলী বলেন, ‘চিনিমিশ্রিত গুড় শক্ত এবং কেমিক্যালের কারণে উজ্জ্বল হওয়ায় বাজারে আসল গুড়ের চেয়ে এর চাহিদাও বেশি। চিনিতো খারাপ জিনিস না। শত শত মানুষ এভাবেই গুড় তৈরি করছে। কেউ বেশি চিনি দিচ্ছে আবার কেউ কম; এটাই পার্থক্য। বাংলাদেশের সব জিনিসেই ভেজাল, আমাদের দোষ দিয়ে লাভ নেই। চিনি না দিলে গুড় তৈরি করে লোকসান হবে।’
বাঘা উপজেলার আড়পাড়া এলাকার গাছি কামাল আলী বলেন, ‘খেজুর গুড়ের সেই স্বাদ ও গন্ধ আর নেই। বাজারের সঙ্গে পাল্লা দিতে আমরাও চিনি দিচ্ছি তবে কম। কিন্তু যারা কারখানায় গুড় তৈরি করছেন তারা গুড়ের অস্তিত্বই রাখছেন না।’
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।