শুকটিগাছার অকেজো রাবার ড্যামের কাজ শুরু
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৭ মে, ২০২৩ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নওগাঁ সংবাদদাতা:
প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে কৃষকদের ফসল ফলানোর জন্য নওগাঁর আত্রাই উপজেলার শুকটিগাছা এলাকায় আত্রাই নদীর উপর নির্মাণ করা হয় রাবার ড্যাম। কিন্তু নির্মাণের তিন বছর চালু হয়। তবে সেটির বিভিন্ন জায়গায় ছিদ্র হয়ে অকার্যকর হয়ে পড়ে। ফলে ভাগান্তিতে পড়ে নদীর উপর নির্ভরশীল কৃষক ও মৎস্যজীবীরা। দীর্ঘ প্রতীক্ষার পর চলতি মাসের ৬ তারিখে প্রায় ২১ লাখ টাকা ব্যয়ে সেটির মেরামতের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)। বর্তমান দুটি বেলুনের কাজ শেষ হয়েছ। আর বাকি একটির কাজ শেষ হতে আরও এক সপ্তাহ লাগবে। এটির কাজ শেষ হলে কৃষক ও মৎস্যজীবীরা বেশ লাভবান হবেন।
জানা গেছে, এক সময় শুকনো মৌসুমে পানির অভাবে নওগাঁর আত্রাই নদীর দুই কূলে চাষাবাদ করা যেত না। নদীর পানি উজান থেকে ভাটির দিকে দ্রুত নেমে যেত। ফলে বিকল্প হিসেবে গভীর নলকূপের উপর কৃষকদের নির্ভর করতে হতো। এমন অবস্থায় ওই এলাকার কৃষিকে এগিয়ে নিতে সরকারের প্রযুক্তিগত নানাবিধ উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে পানি ধরে রাখতে আত্রাই নদীর দুই কূলে শুকনো মৌসুমে সেচ সুবিধার জন্য স্থাপন করা হয় রাবার ড্যাম।
শুকটিগাছা রাবার ড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় লিমিটেডের সভাপতি শহিদুল ইসলাম বলেন, রাবার ড্যামটি নির্মাণের পর তিন বছর সুবিধা পাওয়া গেছে। ড্যামের মাধ্যমে আত্রাই, ছোট যমুনা ও তুলসীগঙ্গা নদীর দুই তীরের পাঁচ উপজেলার প্রায় ৮০ কিলোমিটার এলাকাজুড়ে সেচ সুবিধা পাওয়া গেছে। কিন্তু গত তিন বছর থেকে এটি অকার্যকর হয়ে পড়ায় বিপাকে পড়েছিলাম আমরা। চলতি মাসে মেরামতের কাজ শুরু হয়েছে। আর এ মাসেই মেরামতের কাজ শেষ হলে আমরা কৃষক ও মৎস্যজীবী ব্যাপক উপকৃত হব।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মুহম্মদ জোনায়েত আলম বলেন, বেশ কিছুদিন পূর্ব রাবার ছিদ্র হয়ে যাওয়ায় ড্যামটি ফুলানো সম্ভব হচ্ছে না। তাই পানি ধরে রাখা যাচ্ছে না। গত কয়েক দিন ধরে মেরামতের কাজ চলছে। আশাকরি দ্রুত কাজ শেষ হবে।
নওগাঁর স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডির) নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহম্মেদ বলেন, গত বছর পানি না শুকানোয় কাজটি করা যায়নি। বর্তমান আত্রাই নদীর পানি শুকিয়ে থাকায় প্রায় ২১ লাখ টাকা ব্যয়ে কাজ শুরু করা হয়েছে। খুব শিগগিরই রাবার ড্যামটি সচল হবে। এতে করে সকলেই উপকৃত হবে। কৃষকরা রবি-শস্য ফলাতে আর কোনো সমস্যা হবে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












