শীর্ষ ১০ অর্থনীতি থেকে ছিটকে পড়েছে ফ্রান্স
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৬ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ১৫, মে, ২০২৪ খ্রি:, ০১ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
ধীর প্রবৃদ্ধির কারণে অর্থনৈতিকভাবে সংকটে রয়েছে ইউরোপের দেশগুলো। সরকারি ঋণ বৃদ্ধি ও বাজেট ঘাটতির সঙ্গে যুক্ত হয়েছে চলমান ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রতিক্রিয়া। এ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম ফ্রান্স। বিশ্বের শীর্ষ ১০ অর্থনীতি থেকে আগামী পাঁচ বছরের মধ্যে দেশটি ছিটকে পড়বে বলে সম্প্রতি পূর্বাভাস দিয়েছে আইএমএফ।
ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠানটি বলছে, ২০২৯ সালের মধ্যে ক্রয়ক্ষমতা সমতা (পিপিপি) সূচকে বৈশ্বিক জিডিপিতে ফ্রান্সের হিস্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ২০২৩ সালে দেশটির হিস্যা ছিল ২.২ শতাংশ। কিন্তু আগামী পাঁচ বছরে ১.৯৮ শতাংশে নেমে যাবে।
অর্থনৈতিক এ নেতিবাচক পরিস্থিতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে দেশটির ক্রমবর্ধমান বাজেট ঘাটতি। আইএমএফের পূর্বাভাস অনুসারে, ২০২৯ সালে ফ্রান্সের বাজেট ঘাটতি ৪ শতাংশের ওপরে থাকবে। এ সময় সরকারি ঋণ জিডিপির ১১৫ শতাংশকে ছাড়িয়ে যাবে।
সম্প্রতি ফ্রান্সের চলতি বছরের বাজেট পরিকল্পনার প্রতিক্রিয়ায় সতর্কবার্তা দিয়েছে ইউরোপীয় কমিশন। দেশটির পরিকল্পনার সঙ্গে এ জোটের আর্থিক নীতির সম্ভাব্য দ্বন্দ্বের ইঙ্গিতও পাওয়া গেছে। ইইউ জোর দিয়ে বলেছিল, ফ্রান্সের বর্তমান দৃষ্টিভঙ্গি বৈশ্বিক রেটিং এজেন্সিগুলোকে নেতিবাচক রেটিংয়ের দিকে নিয়ে যেতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)