শীর্ষ সন্ত্রাসীদের মুক্তির পর নড়েচড়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ড
এক সময় ঢাকার আন্ডারওয়ার্ল্ড কাঁপাতো সুইডেন আসলাম। তার ভয়ে ব্যবসায়ীসহ নানা পেশার লোকজন ছিল তটস্থ। একটি মাত্র মামলার জামিন নেয়া বাকি থাকলেও ইচ্ছা করে তাও নেয়নি। রাজনৈতিক পটপরির্বতন হওয়ার পর এ মাসের শুরুর দিকে সে জামিন নিয়ে কারাগার থেকে বেরিয়ে আসে। প্রায় ২৮ বছর পর কারাগারের বাইরে পা দিলো সুইডেন আসলাম।
একইভাবে কারাগার থেকে বের হয়ে এসেছে আরেক শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাস। এই দুই সন্ত্রাসীর মতো বেশ কয়েকজন সন্ত্রাসী মুক্ত হওয়ার পর নড়েচড়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ড। উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে পুরো আন্ডারওয়ার্ল্ডে।
ইতিমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাড়া-মহল্লায় সন্ত্রাসীদের আনাগোনা বেড়েছে। সন্ত্রাসীরা কারাগার থেকে বের হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। এই নিয়ে পুলিশ ও র্যাবের শীর্ষ কর্তারা কয়েক দফা বৈঠক করে মাঠ পর্যায়ের কর্তাদের দিকনির্দেশনা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের বাইরে থাকা সন্ত্রাসীরা নিজেদের সহযোগীদের মাধ্যমে নতুন করে আধিপত্য বিস্তারের জন্য উঠেপড়ে লেগেছে। এমনকি কারাগারে থাকা সন্ত্রাসীরাও সহযোগীদের নানা বিষয়ে বার্তা দিচ্ছে। যারা বের হয়েছে তারাও নতুন মেরূকরণে নেমেছে। যে কারণে সন্ত্রাসীদের বিষয়ে সতর্ক থাকতে পুলিশ সদর দপ্তর থেকে সব ইউনিট, রেঞ্জ ডিআইজি ও জেলার এসপিদের বিশেষ বার্তা পাঠানো হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সদর দপ্তরে আত্মগোপনে থাকা সন্ত্রাসীদের বিষয়ে নতুন করে চিঠি পাঠানো হয়েছে। কারাগার কর্তৃপক্ষকেও হাজতি ও বন্দি সন্ত্রাসীদের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তা বলেন, আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছেন। পুরস্কার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর মধ্যে ১৩ জন বিদেশে আত্মগোপন করে আছে। ইন্টারপোলের রেড নোটিস জারি করা আছে। আন্ডারওয়ার্ল্ডের নতুন মেরূকরণের ওপর নজর রাখা হচ্ছে। তাদের কর্মকান্ড সরকারের উচ্চ পর্যায়ে জানানো হচ্ছে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।