শীতের তীব্রতা বেড়েছে, কুয়াশা থাকতে পারে আরও ২-৩ দিন
আল ইহসান ডেস্ক:
তীব্র শীতে কাঁপছে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল। গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকাল থেকে ছিল কুয়াশার দাপট, দেখা মেলেনি সূর্যের। শীতের তীব্রতা বাড়ায় ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের। আবহাওয়া অফিস বলছে, ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে আরও দুই থেকে তিন দিন কুয়াশা থাকতে পারে।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেছে ১০ ডিগ্রির নিচে। এবার তাপমাত্রা আরো ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) জারি করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। ঘন কুয়াশার কারণে সারাদেশের কোথাও কোথাও দিনের বেলা শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।
মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারী থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এর ফলে বিমান চলাচল ও অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
আজ জুমুয়াবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ সময় ঘন কুয়াশার কারণে দিনের বেলা শীতের অনুভূতি বিরাজ করতে পারে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।