শীতের তীব্রতার সাথে হাসপাতালে দগ্ধ রোগী বাড়ছে
, ৩০ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৫ সামিন, ১৩৯১ শামসী সন , ১৩ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ২৯ পৌষ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
শীত বৃদ্ধির সাথে সাথে হাসপাতালে অগ্নিদগ্ধ হয়ে প্রতিদিনই রোগী ভর্তি হয়েছেন। দগ্ধ রোগীদের বেশিরভাগই নারী ও শিশু। কনকনে শীতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে ও গরম পানি ব্যবহার করতে গিয়ে তাদের অধিকাংশ দগ্ধ হচ্ছেন।
চিকিৎসকরা বলছেন, অসাবধানতার কারণে দুর্ঘটনাগুলো ঘটছে। তারা সাধ্যমতো দগ্ধ রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার চেষ্টা করছেন। পাশাপাশি রোগীদের আগুনের ব্যাপারে সচেতন করছেন।
রংপুর মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গত ৪৮ ঘণ্টায় দগ্ধ হয়ে ৫ জন ভর্তি হয়েছেন। ১০ দিনের ব্যবধানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৪২ জন দগ্ধ রোগী। এর মধ্যে বার্ন ইউনিটে ১১ জন এবং সার্জারি, শিশু ও মহিলা ওয়ার্ডে ভর্তি আছেন ৩১ জন। আক্রান্ত ব্যক্তিদের বেশিরভাগই নারী ও শিশু। তারা শীত থেকে বাঁচার জন্য আগুন পোহাতে ও গরম পানি ব্যবহার করতে গিয়ে দগ্ধ হন।
বার্ন ইউনিটের দায়িত্বে নিয়োজিত চিকিৎসক ফারুক আলম বলেন, চিকিৎসাধীন রোগীরা আগুন পোহানোসহ গরম পানি ব্যবহার করতে গিয়ে দগ্ধ হয়েছেন। বার্ন ইউনিটে ১২টি শয্যার মধ্যে ১১ জন চিকিৎসাধীন। রোগীদের শরীরের ১০ থেকে ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে।
বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসক ফারুক আলোকে, অল্প কয়েক দিন হলো রংপুর অঞ্চলে তীব্র শীত পড়েছে। শীত থেকে বাঁচতে গ্রামের মানুষ খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। সেই সঙ্গে গরম পানির ব্যবহারও বেড়ে যায়। অসাবধানতার কারণে দুর্ঘটনাগুলো ঘটছে। তিনি বলেন, তারা সাধ্যমতো রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাসপাতালে চিকিৎসাধীন নারীর সম্ভ্রমহরণ, যুবক আটক
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মৌসুমের প্রয়োজনীয় সার সরকারের কাছে নেই -শিল্প সচিব
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সারা দেশে টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আবু সাঈদ হত্যা মামলা: ৩০ আসামির কার কী সাজা
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘ফুয়েল পাস’ অ্যাপ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অঙ্গহানি করে ভিক্ষাবৃত্তি: তিন আসামির আমতু্যু কারাদ-
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমি সরকারি চাকরি করি, আমি হুকুমের গোলাম’
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিএনপির মধ্যে দমনমূলক প্রবণতা দেখা যাচ্ছে -আসিফ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিজিটাল সিকিউরিটি আইন সংস্কার চায় সরকার -তথ্যমন্ত্রী
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় হেল্পলাইনে ৮৭ লাখ কল সেবা দিয়েছে’
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভারত থেকে আনা হচ্ছে রেলের ২০০ ব্রডগেজ কোচ
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সব পড়েছেন, কেবল মূল আইনটাই এড়িয়ে গেছেন
১০ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)