শীতকালীন সবজিতে সম্ভাবনা দেখছেন কৃষকেরা
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ সাবি’, ১৩৯২ শামসী সন , ১১ ডিসেম্বর, ২০২৪ খ্রি:, ২৬ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) তাজা খবর
শীতকালীন সবজিতে সম্ভাবনা দেখছেন নারায়ণগঞ্জের সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নের কৃষকরা। শীত আসার সাথে সাথে সবুজে ছেয়ে গেছে দুটি ইউনিয়নের কৃষি জমিগুলো। সেই সাথে কৃষকদের মুখেও হাসি ফুটে উঠেছে। যদি সবকিছু অনুকূলে থাকে তাহলে বেশ লাভের মুখ দেখতে পারবেন বলে আশা করছেন কৃষকেরা।
সূত্র বলছে, সদর উপজেলার কৃষিরাজ্য বলা হয় বক্তাবলী ও আলীরটেক ইউনিয়নকে।
কৃষক আলী হোসেন বলেন, বিগত কয়েক বছর ধরেই কৃষিকাজের সাথে সম্পৃক্ত আছি। প্রতি বছর ভালোই লাভ করা যায়। এ বছর ৮০ শতাংশ জমি চাষ করেছি। তার মধ্যে ৪০ শতাংশ ফুলকপি চাষ করেছি। বাকি জমিতে অন্য সবজি চাষ করেছি। এ ফুলকপি পিস হিসেবে বিক্রি করে থাকি।
তিনি বলেন, আমার জমিতে যে ফুলকপি, তা বাজারে যেতে আরও দেড়মাস সময় লাগবে। এই দেড়মাস পর্যন্ত পরিশ্রম করেই যেতে হবে। সারাদিনই জমিতে পড়ে থাকতে হয়। যদি কোনো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি না হই, তাহলে আশা করি বেশ ভালো ফলন হবে। সেই সাথে বেশ ভালো লাভবান হতে পারবো।
নুরুল হক বলেন, এ বছর ক্ষিরা, উচ্ছে, টমেটো, ধুন্দল, ঝিঙা, ধনেপাতাসহ বিভিন্ন সবজি চাষ করেছি। আমরা বর্গা নিয়ে চাষ করে থাকি। এ বছর সাড়ে ৪ বিঘা জমিতে শীতকালীন সবজি চাষ করেছি। প্রতি বছরই মোটামুটি ভালো লাভ করা যায়। এ বছর মুলাশাক ভালোই বিক্রি হয়েছে। এখন ক্ষিরা বিক্রি করছি। বেশ ভালোই ক্ষিরা হয়েছে। আশা করছি বাকি সবজিতেও বেশ ভালো লাভবান হতে পারবো।’
আলাল নামে এক কৃষক বলেন, আমার গ্রামের বাড়ি জামালপুর। এখানে এসে জমি বর্গা নিয়ে গত ৪-৫ বছর ধরেই চাষ করছি। এ বছর ধনেপাতা, উচ্ছে, টমেটো, বেগুন, ধুন্দল ও কপি চাষ করছি। এখন পর্যন্ত আমার এখানে সবচেয়ে বেশি উৎপাদন হচ্ছে উচ্ছে। ফলন ভালো হলে প্রতি বছরই দেড় লাখ পর্যন্ত আয় করা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৩১,৪৮৭ কোটি টাকা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কয়েক দিন আগে মৃত মায়ের শরীরে পোকা ধরেছে, জানে না যুগ্ম সচিব-বুয়েটের শিক্ষক ছেলেরা
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণ পেতে অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত কৃষক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সন্ধ্যায় মার্কেট বন্ধের প্রভাবে রেস্তোরাঁয় বিক্রি কমেছে অর্ধেক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এআই মামলার নামে খুদে বার্তায় আসছে ভুয়া লিঙ্ক
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আজ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বেসরকারি হাসপাতালে ডেঙ্গু টেস্টে ৮০% ছাড় -চিকিৎসকের ফি না নেয়ার নির্দেশ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এলডিসি উত্তরণে আরও ৩ বছর সময় পাচ্ছে বাংলাদেশ
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পতাকা বৈঠকে হয়নি সমাধান, দু’দিন ধরে শূন্যরেখায় মানবেতর জীবন ১০ জনের
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হিন্দু নারীকে দিয়ে দুই মুসলিমকে ফাঁসানোর ষড়যন্ত্র যেভাবে নস্যাৎ হলো
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)