শিশু লালন-পালন/পরিচর্যা (৫)
শিশু পরিচর্যা (জন্মের প্রথম মাস)
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৮ ছানী, ১৩৯১ শামসী সন , ২৭ জুলাই, ২০২৩ খ্রি:, ১২ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) মহিলাদের পাতা
(গত ০৬ মুহররমুল হারাম শরীফের পর)
বেবি ব্লুজ:
সন্তান জন্মগ্রহণ করার কয়েকদিনের মধ্যে আপনার (মায়েদের) কিছুটা মনমরা ও খিটখিটে অনুভব হতে পারে। এমনকি খুব সাধারণ কারণে কান্নাও চলে আসতে পারে। এই ধরনের লক্ষণকে সাধারণত বেবি ব্লুজ (ইধনু ইষঁবং) বলা হয়ে থাকে। নবজাতক ফুটফুটে সন্তান কোলে নেয়ার পর কয়েক দিনের মধ্যেই এই ধরনের অনুভূতির কারণে আপনার নিজের কাছেই অনেক খারাপ লাগতে পারে।
তবে এসব যদি ২ থেকে ৩ সপ্তাহের বেশী স্থায়ী হয় এবং আপনি সারাদিনই অবসাদগ্রস্থ থাকেন, কোন কাজেই আপনার উৎসাহ না থাকে, খাবারে অরুচি, আতঙ্কিত, অপরাধ বোধ, ঘুমের সমস্যা এমনকি বেঁঁচে না থাকার চিন্তার মত উপসর্গ দেখা দেয় তাহলে চড়ংঃঢ়ধৎঃঁস উবঢ়ৎবংংরড়হ এর আশঙ্কা বেশী।
এক্ষেত্রে অতিসত্বর চিকিৎসক এর পরামর্শ নিন। এতে আপনার সাথে সাথে আপনার বাচ্চা এবং পুরো পরিবারই উপকৃত হবে।
প্রথম মাস বয়সে শিশুর ইন্দ্রিয়
শ্রবণশক্তি:
শিশুর শ্রবণশক্তি জন্মের প্রথম মাসে অনেকটাই সংবেদনশীল এবং সম্পূর্ণরূপে বিকশিত থাকে। তারা এখন শব্দের উৎসের দিকে মাথা ঘোরাতে চেষ্টা করবে। ঘরের একপ্রান্ত থেকে বিভিন্ন আওয়াজ দিয়ে তাদের প্রতিক্রিয়া লক্ষ করুন। দেখবেন তারা হয়তো কিছুটা ঝাঁকুনি দিয়ে উঠবে।
আপনি আপনার বাচ্ছাকে নার্সারি রাইম বা কিছু মৃদু ক্বাছিদা শরীফ বাজিয়ে শোনাতে পারেন। দেখবেন তারা ভিন্ন ভিন্ন ক্বাছিদা শরীফে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখাচ্ছে।
দৃষ্টি শক্তি:
এই সময় শিশুর দৃষ্টি ঝাপসা থাকে। শিশুরা সাধারণত ৮ থেকে ১০ ইঞ্চি দূরত্বের জিনিস দেখতে পায়। তাই বাচ্চার মুখের কাছে মুখ আনলেই সে আপনাকে দেখতে পাবে।
বাচ্চা যদি চোখে চোখ না রাখে ঘাবড়ানোর কোন কারণ নেই। কারণ এ বয়সী বাচ্চার সাধারণত ভ্রু, চুল বা আপনার মুখের নড়াচড়াই ভালভাবে খেয়াল করে। গবেষণায় দেখা গেছে মানুষের মুখ অন্য যে কোন কিছুর চাইতে নবজাতককে বেশী আকর্ষণ করে।
মাথা ঘুরিয়ে বা চোখের সাহায্যে তারা চলমান বস্তুকে অনুসরণ করে। কিন্তু যখনই তা দৃষ্টি সীমার বাইরে চলে যায় সেটার অস্তিত্ব তারা ভুলে যায়।
যদি কখনো শিশুর ট্যারা চোখ দেখেন তাহলে ঘাবড়ানোর কিছু নেই। ফোকাস করার জন্য তাদের অনেক কষ্ট করতে হয়। এ বয়সের শিশুর বেশীরভাগ জিনিসই সাদা কালো হয় কারণ হাই কন্ট্রাস্ট রং তারা সহজে খুঁজে পায়।
স্বাদ ও গন্ধ:
বাচ্চার স্বাদ গ্রন্থিগুলো জন্মের সময় প্রায় বিকশিত থাকে। প্রকৃতপক্ষে নবজাতকদের, বয়স্কদের তুলনায় স্বাদগ্রন্থি বা টেস্ট বাড বেশি থাকে। জন্মের পরই বাচ্চারা মিষ্টি এবং তেঁতো স্বাদের জিনিসের প্রতি প্রতিক্রিয়া দেখাতে পারে। তবে লবণাক্ত জিনিসের প্রতি প্রতিক্রিয়া সাধারণত ৫ মাসের আগে দেখায় না।
জন্মের পর থেকেই বাচ্চা গন্ধ বা ঘ্রাণ বুঝতে পারে। গবেষণায় দেখা গেছে বাচ্চার কাছে ব্রেস্টমিল্কে চুবিয়ে কোন কাপড় বা স্পঞ্জ রাখলে ৫ দিন বয়সই একটি বাচ্চা সেদিকে ফেরার চেষ্টা করে যেটা প্রমাণ করে সে গন্ধ বুঝতে পারে।
প্রথম মাস বয়সে শিশুর মোটর স্কিল
শিশুর নড়াচড়া ও সচেতনতা:
এ বয়সে শিশু তার হাত ও পায়ের অস্তিত্ব বুঝতে পারলেও তা নাড়ানো সমন্বয় করতে আরও মাস খানেক বা মাস দুয়েক সময় লাগবে।
মাথা নাড়ানো:
শিশুর ঘাড়ের পেশী এখনও অনেক দুর্বল। তারপরও খেয়াল করবেন যখন সে তার পেটের উপর শুয়ে থাকে বা আপনার কোলে থাকে তখন সে তার মাথা হয়তবা সামান্য তুলে ধরতে পারে। এ ছাড়াও এসময় শিশু মাথা এদিক ওদিক সামান্য নাড়াতে পারে।
মহান আল্লাহ পাক তিনি আমাদের সকলকে সন্তানদের শিশুকাল থেকেই সঠিক পরিচর্যা করে গড়ে তোলার তাওফিক দান করেন। আমীন! (ইনশাআল্লাহ চলবে)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন
২৭ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মহান আল্লাহ পাক তিনি যার অন্তরকে প্রসারিত করেন তাকেই হিদায়েত দান করেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবী যিকির জারী না থাকলে শয়তানের ওয়াসওয়াসা থেকে বেঁচে থাকা সম্ভব নয়
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ মাহফিল উনার ইন্তিজামকারী বিনা হিসাবে সম্মানিত জান্নাতে প্রবেশ করবেন
২৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হীলাহ্ বিবাহ এবং তার শরয়ী ফায়সালা (৪)
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী
২৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক এবং উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের- সন্তুষ্টি-রেযামন্দি লাভের জন্য সন্তান প্রতিপালন করা সুন্নত (৪)
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
“যিনি সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনাকে বিশেষ মর্যাদা দিলেন, তিনি মূলত দ্বীন ইসলাম উনাকেই পুনরুজ্জীবিত করলেন”
২৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন ধরনের লোক বেহেশতে প্রবেশ করবে না
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার সম্মানার্থে মেহমানদারী করার মাধ্যমে সম্মানিত শাফায়াত মুবারক লাভ
২৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
৩টি বিশেষ নেক কাজ, যা ইন্তেকালের পরও জারি থাকে
২২ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












