শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ ১৬ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৩ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

শিশুর প্রথম খাবার নিয়ে যা জানা জরুরি

এ্যাডমিন প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, সকাল ৭:৪৭

শিশু বিষয়ে সবচেয়ে বেশি খোঁজা বিষয়গুলোর একটি হলো, শিশুর প্রথম সলিড বা শক্ত খাবার কী কী। ছয় মাসের বেশি বয়সী একটি শিশুর প্রতিদিন ৬০০ ক্যালরি শক্তির প্রয়োজন হয়। এর ভেতর ৪০০ ক্যালরি সে পায় বুকের দুধ থেকে। আর বাকি ২০০ ক্যালরির জন্য শক্ত খাবার শুরু করতে হয়। ধীরে ধীরে শক্ত খাবারের চাহিদা বাড়ে। শুরুতে অনেক সময় বাচ্চারা খেতে চায় না, আর এটিই স্বাভাবিক। ধৈর্য ধরে শিশুকে একটি একটি করে সহজপাচ্য খাবারের সঙ্গে পরিচয় করাতে হয়।
কী খাওয়াবেন?
শিশুকে ছয় মাস বয়স থেকেই শক্ত খাবার খাওয়ানো শুরু করতে হবে। যত দেরি করবেন, ততই শিশুর খাবারে অনীহা তৈরি হবে। কেননা, বড় শিশুর তুলনায় ছোট শিশুর নতুন খাবারের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রবণতা বেশি।
রঙিন ফল যেমন আম, কলা, পাকা পেঁপে, ড্রাগন ফল, বেদানার রস খাওয়ানো যেতে পারে।
মিষ্টিকুমড়া, আলু, মিষ্টি আলু, গাজর-এগুলো সেদ্ধ করে খাওয়াতে পারেন।
ঘরে যে সবজি আর শাক আছে, সেগুলো চাল, ডাল, তেলের সঙ্গে মিশিয়ে খিচুড়ি রান্না করে খাওয়াতে পারেন। রান্না করা মুরগির গোশত থেকে একটুকরা গোশত তুলে ধুয়ে ছোট ছোট করে ছিঁড়ে শিশুর খিচুরি রান্নার সময় দিতে পারেন। তাদের খাবারে লবণ বা চিনি না থাকাই ভালো।
রান্না করা তরকারি থেকে আলু, কাঁচকলা, কুমড়া, পটল বা বরবটি তুলে নিয়ে ধুয়ে ভাতের সঙ্গে সামান্য পানি মিশিয়ে চটকিয়ে খাওয়াতে পারেন। শিশুকে বেশি বেশি ক্যালসিয়াম আর আয়রনযুক্ত খাবার যেমন দুধ, ডিম, পাকা কলা, রান্না করা কাঁচা কলা, ড্রাগন ফল, বেদানার রস, কাঠবাদাম, সয়াবিন খাওয়ান।
বাজার থেকে কেনা সেরেলাকের বিকল্প হিসেবে কয়েক পদের ডাল, কয়েক পদের বাদাম, কিসমিস, ওটস, বার্লি বা লাল চালের ভেতর সহজলভ্য তিন/চারটা পদ ধুয়ে ভালোভাবে কড়া রোদে শুকিয়ে ব্লেন্ড করে একটা কৌটায় রেখে দিতে পারেন। সময়মতো দুধ দিয়ে রান্না করে খাওয়াতে পারেন।
দুধের সঙ্গে গমের তৈরি বিস্কুট ভিজিয়েও খাওয়াতে পারেন।
ছয় মাস থেকেই ভাত আর খিচুড়ির সঙ্গে পরিচয় করাবেন। সাত মাস বয়স থেকে ভাত বা খিচুড়ি নরম করে রান্না করে খাওয়াবেন। আলু ও শাকসবজির পাশাপাশি রান্না করা মুরগির গোশত থেকে একটুকরা তুলে ভালো করে ধুয়ে নিয়ে (যাতে ঝাল না থাকে) খিচুড়ির সঙ্গে মিশিয়ে দিতে পারেন। সেদ্ধ আলু বা তরকারি থেকে রান্না করা মাছ তুলে ধুয়ে ভালোভাবে কাঁটা বেছে ভাতের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন। ভাতের সঙ্গে মিশিয়ে দিতে পারেন পোচ করা ডিমের নরম অংশ। ভাত খাওয়ানোর সময় মাঝেমধ্যে পানি দিতে ভুলবেন না। দুপুরে গোসলের পর পেট ভরে ভাত খাওয়ালে বাচ্চা অনেকক্ষণ ঘুমিয়ে থাকবে।
আট মাস বয়সে খাওয়াতে পারেন দই, বিশেষ করে টক দই। শিশুর বয়স এক বছর না হলে গরুর দুধ না দেওয়াই ভালো। হজমে অসুবিধা হতে পারে।
সাত মাস বয়স থেকে শিশুকে প্রতিদিন ভাত-ডাল, রঙিন শাকসবজি, ফল, ডিম, মাছ, গোশত খাওয়ান।
১১ মাসের মধ্যে অ্যালার্জিটিক খাবারগুলো শুরু করা উচিত। নতুন গবেষণা বলছে, এতে ভবিষ্যতে এসব খাবারে অ্যালার্জি হওয়ার প্রবণতা কমে যায়। শুরুতে যখন খাবার খাওয়ানো শুরু করবেন, তখন কিছু কিছু খাবার প্রথম খাওয়ার পর শিশুর বড় ইসতিনজা অন্য রকম হতে পারে। বিশেষ করে আম, ড্রাগন ফল ইত্যাদি। মনে হবে, যে রকম খাইয়েছেন, সে রকমই বের হয়ে গেছে। দু/তিনবার খাওয়ানোর পর মানিয়ে নেবে। শুরুতে দিনে এক থেকে তিনবার, এরপর ধীরে ধীরে পাঁচবার শক্ত খাবার দেবেন। সেই সঙ্গে বুকের দুধ বা ফর্মুলা দুধ তো আছেই।
ছয় মাস বয়স থেকেই শক্ত খাবারের পাশাপাশি শিমুকে পানি খাওয়াবেন। কেননা, শক্ত খাবার খাওয়ার সঙ্গে সঙ্গেই পানি খাওয়ার চাহিদা তৈরি হয়।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ২ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ২ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৩ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৩ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ৪ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৪ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৫ দিন আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৭ নভেম্বর, ২০২৬ মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯) মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ … ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় ৬ নভেম্বর, ২০২৬ পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৫ নভেম্বর, ২০২৬