শিশুদের হাতে নতুন বইয়ের সঙ্গে নৌকার লিফলেট দিলেন অধ্যক্ষ!
দিনাজপুর সংবাদদাতা:
সারা দেশের ন্যায় দিনাজপুরের খানসামা উপজেলায় ১লা জানুয়ারি বিনামূল্যে বই বিতরণ করা হয়। এদিন ব্যতিক্রম চিত্র দেখা যায় উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয়ে। এ বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর লিফলেট বিতরণ করা হয়। উপজেলার হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান এ লিফলেট বিতরণ করেন। প্রশাসন থেকে বলা হয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিন উপজেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয় মাঠে বই উৎসবের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে বক্তব্য রাখতে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থী আবুল হাসান মাহমুদ আলীর পক্ষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন হোসেনপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোনায়েম খান।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসময় অধ্যক্ষ মোনায়েম বলেন, আমাদের বাড়ির পাশে মন্ত্রী মহোদয়ের বাড়ি। তিনি আবারও দাঁড়িয়েছেন। আমরা শিশুদের জন্য বলতেছি, তোমরা যদিও ভোটার না। আমার কাছে কিছু পোস্টার আছে তোমাদেরকে দেব।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।