শিশুদের খাবার ও চিকিৎসা নিয়ে দুশ্চিন্তায় বাবা-মায়েরা
নোয়াখালী জেলা শহর মাইজদীর এম এ রশিদ উচ্চবিদ্যালয়ের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন একটি পরিবার। পরিবারের সদস্য এক নারী জানান, ছেলেকে যে চিকিৎসকের কাছে নেবেন, ওষুধ কিনে খাওয়াবেন, সেই সামর্থ্য নেই। তিন্নি বলেন, ‘কার কাছে নিয়ে যাব অবুঝ সন্তানকে। হাতে টাকাপয়সাও নেই। তাই ছেলেকে নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছি।’
গতকাল জুমুয়াবার সকাল সাড়ে ১০টার দিকে এই নারীর কোলের শিশুর এমন কষ্টের কথা জানার পর নোয়াখালী জেলা সিভিল সার্জন মাসুম ইফতেখারকে বিষয়টি জানানো হয়। সিভিল সার্জন তাৎক্ষণিক মেডিকেল টিম পাঠানোর কথা বলেন। একই সঙ্গে তিনি তথ্য দেন, জেলার বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য তার দপ্তর থেকে ৮৮টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।
যদিও সকাল থেকে দুপুর পর্যন্ত এবং সকালে জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর উচ্চবিদ্যালয় এবং স্থানীয় সিনিয়র ফাজিল মাদ্রাসায় কোনো মেডিকেল টিমের কার্যক্রম চোখে পড়েনি।
শুধু আশ্রয়কেন্দ্রে আসা শিশুদের অসুস্থতা নয়, শিশুদের খাবার নিয়েও সংকটের মধ্যে পড়েছেন তাদের মা–বাবা। এম এ রশিদ উচ্চবিদ্যালয় ভবনের নিচতলায় আশ্রয় নেওয়া শিশু তানহাকে দেখা গেলে দুজন নারীর সঙ্গে মুড়ি আর চানাচুর খাচ্ছে। খাবারের বিষয়ে জানতে চাইতেই তানহার মা শিউলী আক্তার বলেন, তার দুই বাচ্চা। একজন তানহা (৬), আরেকজন তানভি (৪)। দুই দিন ধরে আশ্রয়কেন্দ্রে আছেন, শিশুদের কোনো খাবার দেননি কেউ। একজন এক প্যাকেট বিস্কুট দিয়ে গেছেন। শুকনা বিস্কুট খাইয়ে বাচ্চাকে কতক্ষণ রাখা যায়? প্রশ্ন রাখেন এই নারী।
অস্থায়ী এই আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৭০টি পরিবার, যাদের বেশির ভাগের বাড়িই শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকায়। নুর আলম (৫০) নামের একজন বলেন, এলাকায় যাদের অবস্থা ভালো, তারা সহযোগিতা করছেন। তবে সরকারিভাবে কোনো ত্রাণসহায়তা এখনো পাননি। রাতের খাবার খেয়েছেন ১২টার পর। এলাকার একজন খাবার দিয়ে গেছেন।
সোলেমান (৬৭) নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তি বলেন, তার ঘরের ভেতর হাঁটুসমান পানি ঢুকে পড়ায় তিনি দুই দিন আগে এই আশ্রয়কেন্দ্রে এসেছেন। এর আগে কখনো এমন পানি এই শহরে দেখেননি তিনি। পানিতে তার ঘরের বেড়াগুলো নষ্ট হয়ে গেছে।
একইভাবে নিজেদের অসহায়ত্বের কথা জানান আবু তাহের, মোস্তফা, তাহেরা খাতুন, রৌশন আক্তারসহ অনেকে।
জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুর, মাস্টারপাড়া, স্টেডিয়ামপাড়া, খন্দকারপাড়া, কৃষ্ণরামপুর এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি এলাকায় সড়কের ওপর প্রায় হাঁটুসমান পানি। এ ছাড়া বাড়িঘরগুলোর কোথাও হাঁটুপরিমাণ, কোথাও আরও বেশি পানিতে ডুবে আছে। বৃষ্টি বন্ধ থাকলেও পানি কমছে না। ফেনীর দিক থেকে উজানের পানির চাপ সেনবাগ ও বেগমগঞ্জ হয়ে আশপাশের উপজেলায় ঢুকে পড়ায় বন্যা পরিস্থিতি কার্যত অপরিবর্তিত রয়েছে।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।