শিম বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন টাঙ্গাইলের কৃষকরা
অন্যতম শীতকালীন সবজি শিম বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার কৃষকরা।
সেখানে এখন বাণিজ্যিকভাবে গড়ে উঠেছে শিমের বাগান। এ অঞ্চলের কৃষকরা চলতি মৌসুমে শিম বিক্রি করে লাখ লাখ টাকা আয় করছেন। এতে করে দূর হচ্ছে এ অঞ্চলের দারিদ্রতা।
টাঙ্গাইলের সব উপজেলাতেই শীতকালীন সবজি শিমের চাষ হয়। তবে ঘাটাইল উপজেলার পাহাড়ী ও সমতল অঞ্চলে শুরু হয়েছে শিমের বানিজ্যিক চাষ। এ অঞ্চলে চলতি শীতকালীন মৌসুমে শিমের ফলন ভালো হয়েছে। এতে করে কৃষকদের মুখে হাসি ফুটেছে। উপজেলার প্রায় প্রতিটি গ্রামেই চোখে পরে একাধিক শিম বাগান। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, কয়েক বছর আগেও এ অঞ্চলে শিমের চাষ খুব একটা হতোনা। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া শিম চাষের উপযোগী হওয়ায় এখন শিমের চাষ বেড়েছে। প্রতিবছরই উৎপাদিত শিম বিক্রি করে লাভবান হচ্ছে কৃষকরা।
শিম চাষী ও পাইকাররা জানায়, এ অঞ্চলে উৎপাদিত শিমের ব্যাপক চাহিদা রয়েছে বাজারে। পাইকাররা বাগান থেকে কৃষকদের কাছ থেকে শিম কিনে নিয়ে রাজধানী ঢাকা ও নারায়নগঞ্জের বিভিন্ন বাজারে সরবরাহ করছেন। সরকারী সহযোগিতা আরো বাড়ানো গেলে, সুষ্ঠ বাজার ব্যবস্থাপনা ও ১২ মাস চাষ যোগ্য শিমের জাত উৎভাবন করা গেলে এ অঞ্চলে সারা বছরই শিম চাষ করা যাবে বলে মনে করেন কৃষকরা।
এ বিষয়ে ঘাটাইল উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান, এ অঞ্চলে স্থানীয় জাতের পাশাপাশী উচ্চ ফলনশীল বারি ১, বারি ২, ইফশা ১, ইফশা ২ জাতের শিম চাষ হচ্ছে। উপজেলায় এ বছর ১৪৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের শিমের চাষ হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বক্ষনিক সহযোগিতাও করা হচ্ছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।