সম্পাদকীয়-২
শিক্ষা খাতে পতিত সরকারের বাজেটে নিম্নবিত্ত-মধ্যবিত্তদের স্বার্থ সংরক্ষিত হয়নি শিক্ষার্থীরা যাতে ঝরে না পড়ে- শিক্ষা উপকরণের দাম কমিয়ে বর্তমান সরকারকে তা নিশ্চিত করতে হবে ইনশাআল্লাহ
, ২৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ সাদিস , ১৩৯২ শামসী সন , ৩১ অক্টোবর , ২০২৪ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) সম্পাদকীয়
সব প্রশংসা মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার জন্য; যিনি সকল সার্বভৌম ক্ষমতার মালিক। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নবী আলাইহিমুস সালাম উনাদের নবী, রসূল আলাইহিমুস সালাম উনাদের রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অফুরন্ত দুরূদ শরীফ ও সালাম মুবারক।
পতিত সরকারের বাজেট ছিল লুটপাটের জন্য তথাকথিত মেগাপ্রকল্প ভিত্তিক। কিন্তু মানবসম্পদ উন্নয়নের জন্য বিন্দুমাত্র শিক্ষাসহায়ক নয়। পরবর্তিত সরকার তথা উপদেষ্টা সরকারের কার্যক্রমেও এখন পর্যন্ত শিক্ষা খাতে কোনো সুখবর নেই।
সব শিক্ষা উপকরণের দাম বেড়েছে। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাড়িয়েছেন আরো বেশি। বেশির ভাগ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বিভিন্ন অজুহাতে বেতন বাড়িয়েছে। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলো শিক্ষার খরচ জোগাড় করতে হিমশিম খাচ্ছে।
অর্থনীতির চলমান টানাপোড়েনের মধ্যে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের অভিভাবকদের বেতন বাড়েনি বললেই চলে, সাধারণ ব্যবসায়ে লাভের খবরও শোনা যায় না। সন্তানের শিক্ষার খরচ জোগাতে অভিভাবকদের আয়ের বড় অংশই যাচ্ছে। খরচের সঙ্গে মিলিয়ে আয় না বাড়ায় শিক্ষা খাতের অনেক প্রয়োজনীয় খরচ কমাতে হচ্ছে। এতে শিক্ষার্থীদের গুণগত মান কতটা ধরে রাখা সম্ভব হচ্ছে, সে প্রশ্ন করুণভাবে উপহাস করছে।
শিক্ষার্থীদের পড়ালেখার জন্য যে উপকরণ গুলো দরকার তার মধ্যে অন্যতম হচ্ছে কাগজ। বর্তমানে প্রতি রিম মোটামুটি মানের কাগজের মূল্য প্রায় ৬০০ টাকা বছর খানেক আগে যেখানে দাম ছিল ৪০০-৪৫০ টাকা। প্রতি দিস্তা কাগজ পূর্ব ২০-২৫ টাকা বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে ৩০ টাকা করে। এছাড়া পূর্বে যে ছোট ছোট ১০ টাকা দামে সাদা খাতা পাওয়া যেতো এখন আর তাও পাওয়া যাচ্ছে না। পূর্বে যে কলমটি ছিল ৫ টাকা বর্তমানে সেটি বিক্রি হচ্ছে ৭ টাকা দামে। একইভাবে কালার পেন আর জেল পেন গুলো পূর্বে ১০ টাকায় বিক্রি হলেও বর্তমানে হচ্ছে ১৫ টাকা করে। কলমেও ভ্যাট বসানো হয়েছে।
রাজধানীর বিভিন্ন স্টেশনারি দোকান থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, অতীতের যেকোনো সময়ের তুলনায় খাতা, কলম, বই, পেন্সিল, রাবার, স্কেল, রং পেন্সিল, স্কুলের ব্যাগসহ প্রায় সব ধরনের শিক্ষা উপকরণের দাম এখন অনেক বেশি।
কাগজের দাম বাড়ার কারণে ফটোকপির খরচও বেড়েছে। আগে ফটোকপি উভয় পেজ দেড় টাকা ছিল। এখন তা বেড়ে হয়েছে ২ টাকা। ২৪০ টাকার এক প্যাকেট কাগজ বেড়ে হয়েছে ৪৬০ টাকা।
শিক্ষা খাতে ব্যয় বাড়ায় বিষয়টি এ রকম হয়ে গেল যার টাকা আছে সে পড়তে পারবে, যার টাকা নেই সে পড়ালেখা করতে পারবে না। যারা নিম্নমধ্যবিত্ত পরিবার থেকে পড়ালেখা করছে, তাদের জন্য বিষয়টি খুবই কষ্টকর। শিক্ষা উপকরণের দাম বাড়তে থাকলে অল্প আয়ের পরিবার বাধ্য হয়েই তাদের সন্তানদের শিক্ষা থেকে সরিয়ে নেবে। এতে অনেক শিক্ষার্থী ঝরে পড়তে পারে।
শিক্ষা খাতে যে বাজেট ঘোষণা করা হয়েছে তা আসলেই গতানুগতিক। এখানে নতুনত্ব আনা জরুরি। যত কিছুই করি না কেন, শিক্ষার উপকরণে সুলভ না হওয়া ব্যাতিত শিক্ষার প্রসার সম্ভব নয়। আর শিক্ষার বিস্তার ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব না। শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে বিনিয়োগ না করলে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করা আদৌ সম্ভব হবে না। সঙ্গতকারণেই উন্নয়নের দাবীদার সরকারকে শিক্ষা উপকরণের দাম কমাতে সর্বাগ্রে সচেষ্ট হতে হবে ইনশাআল্লাহ।
ছহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, রাজারবাগ শরীফ উনার মামদূহ মুর্র্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার নেক ছোহবত মুবারক-এ কেবলমাত্র তা লাভ করা সম্ভব। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে তা নছীব করুন। আমীন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভারত একটি চরম সন্ত্রাসী রাষ্ট্র আন্তর্জাতিক আইন ও রীতিনীতি এবং দিপাক্ষিক চুক্তি- এমনকী নিজ দেশের সংবিধান সবই ভারত বর্বরতার সাথে লঙ্ঘন করে ও করছে। ভারতকে কঠিন শিক্ষা দিতে হবে এবং সাবেক উপদেষ্টা বিবৃত ২২ লাখ ভারতীয়কে অবিলম্বে পুশব্যাক করতে হবে।
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তুরস্কের সাথে বাংলাদেশের সম্পর্কোন্নয়ন শুধু সামরিক বা ব্যবসায়িক অংশীদারিত্বের ভিত্তিতেই নয় বরং ইসলামী মূল্যবোধের আলোকে মুসলিম ভ্রাতৃত্ববোধের জজবাকে সমুন্নত করার জন্য হতে হবে ইনশাআল্লাহ।
০৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আম্রিকা শকুনীরা চাচ্ছে বাংলাদেশে দুর্ভিক্ষ তৈরী করতে। ডিপস্টেট আমলাদের দ্বারা প্রণীত হচ্ছে- রফতানী বাধাগ্রস্থ করার নীল নকশা। চা রফতানীর বাধাসমূহ অবিলম্বে দূর করতে হবে।
০৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আজ সুমহান বেমেছাল বরকতময় ১৯শে যিলহজ্জ শরীফ! সাইয়্যিদাতুন নিসায়ি আলাল আলামীন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! পাশাপাশি এই মহিমান্বিত দিনটি সাইয়্যিদাতু নিসায়িল আলামীন, আওলাদে রসূল, সাইয়্যিদাতুনা হযরত শাহ নাওয়াদী আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আজ সুমহান বরকতময় ১৮ই পবিত্র যিলহজ্জ শরীফ! খলীফায়ে ছালিছ, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক অর্থাৎ পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আম্রিকা বাংলাদেশকে আরো বেশী তুলা আমদানিতে চাপ সৃষ্টি করছে। আম্রিকা থেকে তুলা আমদানি জটিল, অধিক ব্যয় ও সময় সাপেক্ষ। অথচ একটু উদ্যোগ নিলে বাংলাদেশই হতে পারে তুলায় স্ব-নির্ভর। ইনশাআল্লাহ।
০৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নানা নামে বিভিন্ন কর আরোপকে মহা জুলুম হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। আসন্ন বাজেটে নানা কর পরিকল্পনা নিয়ে গভীর দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। সরকারকে অন্যায্য কর মুক্ত বাজেট দিতে হবে।
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আজ সুমহান ও বরকতময় ১৫ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল আশির মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহাপবিত্র যিলহজ্জ শরীফ মাস উনার ৯, ১০, ১১, ১২ এবং ১৪ তারিখ মহাসম্মানিত আইয়্যামুল্লাহ শরীফ উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! এ দিবসসমূহের তাৎপর্য অনুধাবন গোটা মুসলিম উম্মাহর জন্য ফরয-ওয়াজিব।
২৬ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৭ই যিলহজ্জ শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ইমামুল খামিস মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস এবং পাশাপাশি মহাসম্মানিত ও মহাপবিত্র ৭ই শরীফ মুবারক। সুবহানাল্লাহ!
২৫ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আজ সুমহান ও বরকতময় পবিত্র ৬ই যিলহজ্জ শরীফ! সাইয়্যিদুনা হযরত ইমামুত তাসি মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
২৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীরা গবেষণার দিকে আগ্রহী না হয়ে বিসিএস পরীক্ষায় আগ্রহী হয় সব বাধা দূর করে জীবন-জীবিকা বান্ধব সমৃদ্ধ গবেষণার জন্য যথাযথ তৎপরতা ও প্রচেষ্টা একান্ত দরকার
২৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












