শিক্ষার্থীদের বিক্ষোভে অস্থির ইন্দোনেশিয়া
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১০ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইন্দোনেশিয়ায় বাজেট কাটছাঁটসহ সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে রাজপথে নেমেছেন শিক্ষার্থীরা। গত জুমুয়াবার রাজধানী জাকার্তাসহ বিভিন্ন প্রধান শহরে রাস্তায় নেমে আসে তারা।
প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ১৯ বিলিয়ন ডলারের ব্যয় হ্রাস নীতিকে ‘ডার্ক ইন্দোনেশিয়া’ হিসেবে আখ্যায়িত করেছেন আন্দোলনকারীরা। তাদের আশঙ্কা, এই পদক্ষেপ সরকারের সামাজিক সহায়তা নীতিকে দুর্বল করবে, যা তাদের ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।
রয়টার্সের খবরে বলা হয়, ঘন কালো মেঘে আকাশ অন্ধকারে ঢেকে গেলেও শিক্ষার্থীরা বিক্ষোভ অব্যাহত রাখেন। বৃষ্টির মধ্যেই তারা জাকার্তার প্রেসিডেন্ট প্রাসাদের সামনে জড়ো হয়ে প্রেসিডেন্টের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার চার মাসের মাথায় এমন বিক্ষোভের মুখে পড়লেন প্রাবোও সুবিয়ান্তো। রাজপথের বিক্ষোভের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও তাঁর বাজেট কাটছাঁট নীতির ব্যাপক সমালোচনা করছেন নেটিজেনরা।
‘ডার্ক ইন্দোনেশিয়া’-এই নামকরণের ব্যাখ্যা:
সরকারের নীতিকে ‘ডার্ক ইন্দোনেশিয়া’ নামকরণের কারণ ব্যাখ্যা করে ছাত্রনেতা হেরিয়ান্তো বলেন, “দেশ অন্ধকারে রয়েছে। সরকারের নীতিগুলো অস্পষ্ট এবং গণবান্ধব নয়। এমন বিবেচনা থেকেই আমরা এই নাম দিয়েছি।”
সরকারের পরিকল্পনা ও শিক্ষার্থীদের আপত্তি:
ব্যয় সংকোচনের মাধ্যমে সাশ্রয় করা অর্থ সরকারের বিভিন্ন নীতি বাস্তবায়নে ব্যয় করার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে স্কুলগুলোয় পুষ্টিকর খাবার বিতরণে এই অর্থ ব্যবহার করতে চায় সরকার। তবে এই পরিকল্পনার বিরুদ্ধে সরব হয়েছেন শিক্ষার্থীরা।
তাদের মতে, এই পদক্ষেপের ফলে একদিকে টিউশন ফি বেড়ে যাবে; অন্যদিকে শিক্ষকদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। সূত্র: রয়টার্স
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)