শিক্ষার্থীদের টিফিনেও ভ্যাটের ‘বাগড়া’
, ১৬ই রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২০ ছামিন, ১৩৯২ শামসী সন , ১৭ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ০৩ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
শিক্ষার্থীদের টিফিনের তালিকায় রয়েছে বেকারিপণ্য বিস্কুট ও কেক। এছাড়া সকাল-সন্ধ্যা চায়ের সঙ্গে বিস্কুটের জুড়ি নেই। এবার এসব পণ্য কিনতেও গুনতে হবে বাড়তি টাকা। সম্প্রতি হাতে ও মেশিনে তৈরি বিস্কুট-কেকসহ বেকারিপণ্যে ভ্যাট বাড়িয়েছে সরকার।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে সম্প্রতি শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার। এ তালিকায় রয়েছে বেকারিপণ্যে বিস্কুট ও কেকও। এসব পণ্যে ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এর ফলে ২-১০ টাকা পর্যন্ত বাড়তে পারে বিস্কুটের দাম। বাজারে ৫ টাকা থেকে শুরু করে ২০০ টাকা পর্যন্ত দেশীয় ব্র্যান্ডের বিভিন্ন বিস্কুট পাওয়া যায়। দোকানিরা জানিয়েছেন, এখনো বিস্কুটের দাম বাড়ানো হয়নি।
এদিকে বিস্কুটের ওপর ভ্যাট বাড়ানো ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। এ নিয়ে একজন অভিভাবক বলেন, নিত্যপণ্যের দাম এমনিতেই চড়া। শিশুদের ভালো টিফিন দেবো সেই জো নেই। বিস্কুটের দাম বাড়লে মধ্যবিত্ত পরিবার আরও বেশি বিপদে পড়ে যাবে।
আরেকজন অভিভাবক বলেন, এ মুহূর্তে বিস্কুট, কেক বা শিশু খাদ্যে ভ্যাট বাড়ানোর প্রয়োজন ছিল না। নিত্যপণ্যের দাম বাড়ায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। এখন বিস্কুটের দাম বাড়াবে, দেখা যাবে অনেক অভিভাবক টিফিন দেবে না। কিংবা সন্ধ্যার নাস্তা বন্ধ করে দেবে।
একটি বেকারির ম্যানেজার সালমান বলেন, ভ্যাট বাড়ানোর ফলে বেকারির সব ধরনের বিস্কুটের দাম বাড়বে। আমরা এখনো বাড়াইনি, অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক হয়তো আগামী সপ্তাহে মূল্য বাড়ানো হতে পারে।
জানতে চাইলে বাংলাদেশ অটো বিস্কুটস অ্যান্ড ব্রেড ম্যানুফ্যাকচারের সভাপতি ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শীর্ষ কর্মকর্তা শফিকুর রহমান ভূঁইয়া বলেন, বিষয়টি নিয়ে খুব অস্বস্তিবোধ করছি। করণীয় নিয়ে আমরা আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবো।
পণ্যটির দাম ক্রেতার নাগালের বাইরে চলে যেতে পারে ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ১০ শতাংশ ভ্যাট বাড়লো। কাঁচামালের দাম ও বাড়ছে, আবার শুনছি গ্যাসের দামও বাড়াবে। কোম্পানিগুলো কী করবে, কীভাবে দাম বাড়াবে বা সমন্বয় করবে এটা নিয়ে পর্যালোচনা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)