শিক্ষাপ্রতিষ্ঠান ও মহিলাদের পর্দার বিষয়ে সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি উনার সংস্কার কর্মসূচি
, ২৭ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) ইতিহাস
* সাধারণ সাহিত্য ও সাধারণ ইতিহাস সাবজেক্ট দুটি শিক্ষাক্রম থেকে বাদ দেওয়া। কেননা, বিষয় দুটিতে পশ্চিমা ও অন্যান্য সম্প্রদায়ের জাতীয় ইতিহাস মুসলিম প্রজন্মকে নেতিবাচকভাবে প্রভাবিত করে।
* পাঠ্যক্রমে ফিকাহ অর্থাৎ সম্মানিত ইসলামী আইনশাস্ত্র, তাফসীর ও নীতিশাস্ত্রের পাঠ রাখা হয়।
* কেবল সম্মানিত ইসলামী ইতিহাস শেখানোকে যথেষ্ট মনে করা হয় যেখানে উসমানীয় ইতিহাসও রয়েছে।
সুলতান আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি ব্যক্তিগত উদ্যোগে সরকারি বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। এগুলোর মাধ্যমে সম্মানিত ইসলামী ভ্রাতৃত্ব জোরদারের পরিকল্পনা ছিলো উনার।
সুলতান নারী শিক্ষার ব্যাপারে বিশেষ মনোযোগ দেন। তবে তা অবশ্যই সম্মানিত শরীয়ত উনার নির্দেশনা অনুযায়ী। এজন্য তিনি মহিলাদের শিক্ষার জন্য পর্দার সহিত আলাদা শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ করেন। যার মধ্যে শিক্ষকসহ পুরো পরিচালনা কমিটিই ছিলো নারীদের দ্বারা নিয়ন্ত্রিত। সুলতান নারীদের সাথে পুরুষদের অবৈধ মেলামেশা প্রতিরোধ করেছিলেন। এজন্য সুলতানের বিরুদ্ধে তৎকালীন নাস্তিক্যবাদী কিছু সংগঠন অপপ্রচার চালিয়েছিলো যে, সুলতান জ্ঞান-বিজ্ঞানের শত্রু। সুলতান এই অভিযোগের জবাবে বলেছিলেন, বিজ্ঞানের শত্রু হলে আমি কি এসব শিক্ষাপ্রতিষ্ঠান চালু করতাম? আমি জ্ঞানের শত্রু হলে শিক্ষার্থীদের জন্য পৃথক ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করতাম?
তিনি নারীদের পর্দার প্রতি অত্যন্ত গুরুত্বারোপ করেছিলেন। উসমানীয় নারী সমাজে পাশ্চাত্য চিন্তাধারা ও কৃষ্টি-কালচার রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হাতে নেন। ইস্তাম্বুল সংবাদপত্রে ১৩ অক্টোবর ১৮৮৩ সালে একটি রাষ্ট্রীয় ঘোষণাপত্রে প্রচার করা হয়। যার মাধ্যমে নারীদের পর্দার ব্যাপারে সুলতানের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে ওঠে। সেই ঘোষণাপত্রে বলা হয়, সাম্প্রতিক সময়ে রাতে রাস্তায় নেমে আসা কিছু উসমানী নারী আইন লঙ্গনের পোশাক পরেছে। সুলতান সরকারকে এই ব্যাপারটি নির্মূল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। মহিলাদের রাস্তায় নামতে হলে শরীয়তসম্মত পোশাক পরে নামতে হবে। তদানুসারে সুলতানের মন্ত্রিপরিষদ বৈঠকে নি¤œলিখিত সিদ্ধান্তগুলো গ্রহণ করে-
১. এক মাস সময় দেয়া হলো। এর পরে মহিলাদের শরীয়তসম্মত পোশাক না পরে রাস্তায় হাটতে দেয়া হবে না।
২. নারীদের এমন নেকাব পড়তে হবে যার দ্বারা বাইরে থেকে মহিলাদের চোখ কিংবা মুখের অবয়ব আকৃতি বোঝা না যায়।
৩. এই বিবৃতি প্রকাশের এক মাস পরে পুলিশ এর প্রয়োগ নিশ্চিত করবে। সিভিল বাহিনী এতে পুলিশকে অবশ্যই সহযোগীতা করবে।
৪. এই বিবৃতি সংবাদপত্রে প্রকাশিত হবে এবং রাস্তায় রাস্তায় পোষ্টার আকারে লাগিয়ে দিতে হবে।
সুলতান পর্দাসহ এরকম বহু ইসলামী বিষয়গুলোতে জনগণকে উজ্জীবিত করার চেষ্টা করেছিলেন। যার ফলশ্রুতিতেই মুনাফিক ও ইহুদীদের ষড়যন্ত্রে তিনি ক্ষমতাচ্যুত হয়েছিলেন এবং নির্বাসিত হয়েছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
আমিরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নৌবাহিনী গঠন এবং বিজিত এলাকার সংক্ষিপ্ত বর্ণনা
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হযরত নিযামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি উনার মাজার শরীফ প্রাঙ্গণে বসন্ত পঞ্চমী উৎসবের বানোয়াট ইতিহাসের ব্যবচ্ছেদ
১৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি এক ছোট্ট কুটিরে খুঁজে পেলেন গরিব কিন্তু বেমেছাল তাক্বওয়াধারী এক পুত্রবধু
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার ইলম মুবারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অনন্য খুছুছিয়ত মুবারক আর বাবুল ইলমী শানে মহীয়ান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৪র্থ পর্ব)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (১৪)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৩য় পর্ব)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)












