শিক্ষকরা ফিরলেও ক্লাসের তালা খুলবেন না জবির কর্মকর্তা-কর্মচারীরা
, ০৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী, ১৩৯২ শামসী সন , ১৫ জুলাই, ২০২৪ খ্রি:, ৩১ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক প্রজ্ঞাপন’ প্রত্যাহার এবং পূর্বের পেনশন স্কিম চালু রাখার দাবিতে প্রধান ফটক অবরোধ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) কর্মকর্তা-কর্মচারীরা। শিক্ষকরা যদি আন্দোলন বন্ধ করে ক্লাসে ফিরেও যান তবুও তারা ক্লাস রুমের তালা খুলবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। এ সময় পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা প্রধান ফটকের সামনের সড়ক অবরোধ করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতির সভাপতি জামাল হোসাইন বলেন, আমাদের এই আন্দোলন সরকার বা প্রশাসনের বিরুদ্ধে নয়। এই আন্দোলন কুচক্রী মহলের বিরুদ্ধে। প্রত্যয় স্কিম বাতিল না হলে আমরা কেউই কর্মক্ষেত্রে ফিরবো না।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, পেনশন আমাদের অধিকার। আমাদের সেই অধিকারে থাবা দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে।
আন্তঃবিশ্ববিদ্যালয় কর্মকর্তা ফেডারেশনের মহাসচিব ও জবি কর্মকর্তা সমিতির সভাপতি আব্দুল কাদের (কাজী মনির) বলেন, আমাদের দাবি অযৌক্তিক নয়। আমাদের অধিকার আদায়ে প্রয়োজনে মহাসমাবেশ ডাক দেব।
তিনি বলেন, আমরা দেখেছি আলোচনার নামে প্রহসন সৃষ্টি হয়েছে। শিক্ষকদের বুঝ দেওয়া হয়েছে, তারা ক্লাসে ফিরলেও আমরা ফিরব না। প্রয়োজনে আমরা ইউজিসি ঘেরাও করব।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)