শিক্ষকরা প্রস্তুত নন, তবু চার শ্রেণিতে চালু হচ্ছে নতুন কারিকুলাম
চলতি বছরে প্রথম, ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে নতুন শিক্ষাক্রম চালু হয়েছে। আর আগামী বছরই, অর্থাত আর ২৪ দিন পর দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম- এই চার শ্রেণিতে নতুন কারিকুলাম চালু হবে। কিন্তু শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়নি এখনো। তাই এই চার শ্রেণিতে নতুন কারিকুলাম বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠেছে।
সংশ্লিষ্টরা বলেছেন, চলতি বছর তিন শ্রেণিতে এই কারিকুলাম চালু নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে শিক্ষা প্রশাসনকে। শিক্ষকেরা প্রশিক্ষণ পেলেও তা ততটা কার্যকর হয়নি। যারা প্রশিক্ষণ দিয়েছেন (মাস্টার ট্রেইনার) তাদের প্রশিক্ষণও ভালো হয়নি। এ কারণে মাঠ পর্যায়ে এই কারিকুলাম সম্পর্কে নেতিবাচক ধারণাও তৈরি হয়েছে। এছাড়া সমালোচনাকারীদের বিরুদ্ধে মামলা, অভিভাবকদের গ্রেফতার, সমালোচনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুমকি এই কারিকুলাম সম্পর্কে আরও নেতিবাচক ধারণা তৈরি করেছে। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষা প্রশাসন বুঝিয়ে নয়, ভয় দেখিয়ে, জোর করে, সমালোচনাকারীদের মুখ বন্ধ করে এই কারিকুলাম বাস্তবায়ন করতে চায়।
বিশেষ এই কারিকুলামের মূল্যায়ন পদ্ধতি নিয়ে মোটাদাগে বেশির ভাগ অভিভাবক আপত্তি জানিয়েছেন। কিন্তু শিক্ষা প্রশাসন এসব অভিযোগ আমলে না নিয়ে উলটো কোচিং ও নোট-গাইড মালিকদের দায়ী করেছেন। মামলা করেছেন। সতর্কবার্তা দিয়েছেন।
নতুন শিক্ষাবর্ষের ২৪ দিন বাকি। প্রশিক্ষণ এখনো দেওয়া হয়নি। আগামী ৯ ডিসেম্বর থেকে শিক্ষকদের দুই ধাপে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলেও গতকাল তা স্থগিত করে দেওয়া হয়। সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় ডেসিমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের মাধ্যমে এই কার্যক্রম চলার কথা ছিল।
স্কিমের পরিচালক সৈয়দ মাহফুজ আলী বলেন, ‘৪ লাখ ২৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়ার কথা ছিল। কিন্তু এতসংখ্যক শিক্ষকের নাম এসেছে, যা আমাদের পক্ষে যাচাই বাছাই করা সম্ভব নয়। এগুলো মাঠ পর্যায় থেকে যাচাই-বাছাই করে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। যে আবেদন আসছে, তাতে শিক্ষকের সংখ্যা ৫ লাখেরও বেশি হবে। এবার আমরা এমপিও এবং ননএমপিও সব ধরনের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।