শাহীন-২ ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণ পাকিস্তানের
, ১৭ ছফর শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৫ ছালিছ, ১৩৯২ শামসী সন , ২৩ আগষ্ট, ২০২৪ খ্রি:, ০৮ ভাদ্র , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পাকিস্তান মঙ্গলবার সফলভাবে ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম দশাহীন-২’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ উৎক্ষেপণ সম্পন্ন করেছে। এই উৎক্ষেপণের মাধ্যমে দেশটির প্রতিরক্ষা আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবে বলে মনে করছেন সমর বিশ্লেষকরা। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, এই উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সৈন্যদের প্রশিক্ষণ গ্রদান, বিভিন্ন গ্রযুক্তিগত সূচক যাচাই করা এবং উন্নত সঠিকতা ও বর্ধিত স্থায়িত্বের জন্য বিভিন্ন উপ-ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করা। আইএসপিআর আরও জানায়, এই উৎক্ষেপণ অনুষ্ঠানে কৌশলগত পরিকল্পনা বিভাগের সিনিয়র কর্মকর্তা, সেনাবাহিনীর কৌশলগত বাহিনীর কমান্ডার, এবং বিভিন্ন কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও গ্রকৌশলীরা উপস্থিত ছিলেন। ‘শাহীন-২’ উৎক্ষেপণের গ্রতিক্রিয়ায় কৌশলগত পরিকল্পনা বিভাগের মহাপরিচালক যারা এই গুরুত্বপূর্ণ সাফল্যে অবদান রেখেছেন সেসব বিজ্ঞানীদের প্রযুক্তিগত দক্ষতা, নিষ্ঠা ও্রপ্রতিশ্রুতি প্রশংসা করেছেন। পাশাপাশি, পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, জয়েন্ট চিফস অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তিন বাহিনীর প্রধানরা এই সাফল্যে বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী নিয়মিতভাবে তাদের বিভিন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে থাকে। গত মাসেও পাকিস্তান নৌবাহিনী করাচিতে ‘এফএন-৬’ ভূমি থেকে আকাশে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়। এই অনুষ্ঠানে পাক নৌবাহিনী তাদের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রদর্শন করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)