শাকআলু পেটের স্বাস্থ্যের জন্য ভালো
অপরিচিত একটি সবজি শাকআলু। এটা অনেকের কাছে অপরিচিত হলেও স্বাস্থ্য উপকারিতা কিন্তু কোন অংশে কম নয়। শাকআলু খোসা বাদামী রঙের এবং ভিতরে সাদা।
ভিতরের সাদা অংশটা দেখতে আপেলের মতো এবং স্বাদটা হালকা মিষ্টি। খেতে হালকা বাদামের স্বাদযুক্ত ও পানির পরিমাণ বেশি। বাইরের দিক থেকে শাকআলু দেখতে বীটের মতো।
এই আলুতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ ভিটামিন এবং খনিজ উপাদান, সেইসাথে উল্লেখযোগ্য পরিমাণে ফাইবার। এই আলুতে স্বল্প পরিমাণে ভিটামিন “ই”, থায়ামিন, রাইবোফ্লাভিন, ভিটামিন বি-৬, প্যান্টোথেনিক অ্যাসিড, ক্যালসিয়াম, ফসফরাস রয়েছে। নিচে শাকআলুর স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করা হলো-
উচ্চ রক্তচাপ হ্রাস করতে ও ব্যায়ামের জন্য ভালো: শাকআলুতে পটাসিয়াম রয়েছে যা রক্তনালীগুলি শিথিল করে উচ্চ রক্তচাপ হ্রাস করতে সহায়তা করে। উদাহরণস্বরূপ, একটি সমীক্ষায় দেখা গেছে যে, পটাসিয়াম উচ্চ রক্তচাপ হ্রাস করে এবং হার্টের রোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায়।
শাকআলু নাইট্রেটের প্রাকৃতিক উৎস। শাক সবজি থেকে নাইট্রেট গ্রহণ ব্যায়ামের পারফরম্যান্স বৃদ্ধি করে।
স্বাস্থ্যকর প্রাপ্তবয়স্কদের একটি সমীক্ষায় দেখা গেছে যে শাকআলুর রস খাওয়ার ফলে রক্ত জমাট বাঁধার ঝুঁকি কমেছে।
হজমের জন্য ভালো: ১৩০ গ্রাম শাকআলুতে ৬.৪ গ্রাম ফাইবার রয়েছে, যা আপনার প্রতিদিনের ফাইবারের চাহিদা পূরণ করতে সহায়তা করতে পারে। এতে ইনুলিন নামক এক ধরণের ফাইবার থাকে। ইনুলিন ৩১% পর্যন্ত অন্ত্রের গতিবিধি বৃদ্ধি করতে পারে।
এছাড়াও শাকআলুতে পানির পরিমাণ বেশি তাই এটি কোষ্ঠকাঠিন্যতা হ্রাস করতে সহায়তা করে।
হার্টের স্বাস্থ্য ভালো রাখে: শাকআলুতে রয়েছে প্রচুর পুষ্টি যা হার্টের স্বাস্থ্যের জন্য দুর্দান্ত।
এছাড়া এতে যথেষ্ট পরিমাণে দ্রবণীয় ফাইবার রয়েছে, যা খউখ খারাপ কোলেস্টেরলের মাত্রাকে হ্রাস করতে সাহায্য করে, পাশাপাশি লিভারকে অতিরিক্ত কোলেস্টেরল তৈরি থেকে প্রতিরোধ করে।
অন্ত্রের ব্যাকটিরিয়ার জন্য ভাল: এই আলুতে ইনুলিন বেশি থাকে, এটি প্রিবিওটিক ফাইবার। প্রিবায়োটিক এমন একটি পদার্থ যা দেহের ব্যাকটিরিয়া দ্বারা ব্যবহৃত হয়।
ফলে আমাদের অন্ত্রে “ভাল” ব্যাকটেরিয়া বৃদ্ধি পাই এবং অস্বাস্থ্যকর ব্যাকটিরিয়ার সংখ্যা হ্রাস পায়। স্বাস্থ্যকর অন্ত্র অনেক ধরণের রোগ যেমন: স্থূলতা, হৃদরোগ এবং ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমায়।
ক্যান্সারের ঝুঁকি হ্রাস করতে পারে: শাকআলুতে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন “সি”, ভিটামিন “ই”, সেলেনিয়াম এবং বিটা ক্যারোটিন রয়েছে।
অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্রি র্যাডিকেল দ্বারা কোষের ক্ষতি থেকে আমাদের শরীরকে রক্ষা করে। শাকআলু ডায়েটরি ফাইবারের একটি ভাল উৎস। ডায়েট্রি ফাইবার কোলন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে পারে।
একটি সমীক্ষায় দেখা গেছে যে, যারা প্রতিদিন ২৭ গ্রামের বেশি ডায়েটার ফাইবার গ্রহণ করেছিলেন তাদের মধ্যে কোলন ক্যান্সার হওয়ার ঝুঁকি ৫০% কম ছিল।
ওজন হ্রাস করতে পারে: এই সবজিতে ইনুলিন ফাইবার রয়েছে, যা ওজন হ্রাস করতে পারে। এছাড়া শাকআলুতে পানির পরিমাণ বেশি।
তাই অল্প খেলেই পেট ভরে যায় এবং বেশি সময় ধরে পেট ভরিয়ে রাখতে সাহায্য করে। ফলে বারবার খাওয়ার প্রবণতা কমে যায়। যারা ওজন কমাতে চান তারা শাকআলু ডায়েটে যোগ করতে পারেন।
রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রনে: শাকআলুতে গ্লাইসেমিক ইনডেস্ক কম রয়েছে এবং ফাইবার বেশি থাকে। শাকআলু খাওয়ার পরে রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত বৃদ্ধি পাই না।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।