শসার বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা
, ২৭শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ সাবি’, ১৩৯২ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের সীতাকু-ে এবার শসার বাম্পার ফলন হয়েছে। কৃষকের প্রতিটি ক্ষেতে প্রচুর শসা উৎপাদন হয়েছে। কৃষকরা সেই শসা তুলে সরবরাহ করছেন ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে। এ ছাড়া এবার সবজির দামও বেশ ভালো। ফলে পাহাড় ও সমতলের ক্ষেত থেকে শসা সরবরাহ করে স্বচ্ছল হচ্ছেন অন্তত ৭২০ জন চাষি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সীতাকু-ে এবার বিভিন্ন পাহাড় ও সমতল ভূমির ৪০ হেক্টর জমিতে শসা চাষ হয়েছে। এসব জমিতে ফলনও হয়েছে বেশ ভালো। ফলে কৃষকেরা এসব শসা তুলে পাইকারদের মাধ্যমে সরবরাহ করছেন ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে। অন্যদিকে এবার সবজির দামও বেশ চড়া। ফলে কৃষকরা শসা বিক্রি করে বেশ লাভবান হচ্ছেন।
উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, ক্ষেতে শসার চাষ বেশ ভালো হওয়ায় চাষিরাও খুশি। কথা হয় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের খাদেমপাড়া গ্রামের কৃষক শিবলুর সঙ্গে। তিনি জানান, প্রতি বছর এ মৌসুমে নানারকম সবজির সঙ্গে প্রচুর শসা চাষ করে থাকেন। চলতি মৌসুমে তিনি ৮০ শতক পাহাড়ি জমিতে শসা চাষ করেছেন। ক্ষেত থেকে সবজিও উৎপাদন হয়েছে বেশ ভালো।
শিবলু বলেন, জমি চাষ করতে বীজ, সার, বাঁশ, শ্রমিকের মজুরিসহ বিভিন্নভাবে খরচ পড়েছে ১ লাখ ২০ হাজার টাকা। এবার সবজির দাম ভালো পাচ্ছি। প্রথমে প্রতি কেজি শসা পাইকারিতে ৬০-৬৫ টাকা বিক্রি করছি। এ হিসেবে এখনো পর্যন্ত বিক্রি করেছি ১ লাখ ৫০ হাজার টাকা। জমি থেকে আরও লক্ষাধিক টাকার শসা বিক্রি করতে পারবো।
শসা চাষ করে লাভবান হওয়ার কথা জানান বাড়ৈয়াঢালা পাহাড়ের চাষি সালাম। তিনি বলেন, শসা সবজি হিসেবে প্রায় সব মানুষেরই প্রিয়। এ কারণে এর চাহিদাও ভালো। এবারের পরিস্থিতি কিছুটা ভিন্ন। এখন বাজারে শসার চাহিদার সাথে দামও তুঙ্গে। শুরুতে প্রতি কেজি পাইকারিতেই ৫০-৬০ টাকা। এখন ৪০-৪৫ টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে। এতে আমাদের লাভ হচ্ছে ভালোই।
তিনি বলেন, আমি পাহাড়ে ৬০ শতাংশ ও সমতলে ৪০ শতাংশ জমিতে শসা চাষ করেছি। চাষে সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। ফলন তোলা শুরুর পর থেকে গত ১ মাসে বিক্রি করেছি প্রায় ২ লাখ টাকা। বাজারদর এরকম থাকলে আরও দেড় লক্ষাধিক টাকার সবজি বিক্রি হতে পারে। এখান থেকে পাইকারি ব্যবসায়ীরা শসাসহ অন্য সবজি ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিক্রি করেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাংলাদেশ-লিথুয়ানিয়ার মধ্যে এফওসি নিয়ে সমঝোতা স্মারক সই
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে দেশে শৃঙ্খলা ফেরাতে হবে: বিদ্যুৎমন্ত্রী
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত এস এম নাজমুল হুদা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বসেরা বিজ্ঞানীর তালিকায় টানা চার বছর, বাকৃবির পাঁচ গবেষকের ধারাবাহিক সাফল্য
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রমিজউদ্দিন, মহাসচিব মাজম
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিক্ষোভের আগের রাতে থমথমে দিল্লি, ট্রেনের পর ইন্টারনেটও বন্ধ ঘোষণা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অসদাচরণের দায়ে অতিরিক্ত ডিআইজি টুটুল চক্রবর্তী বরখাস্ত
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘বুকে পাথর বেঁধে সবকিছু সহ্য করে যাই’
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যোদ্ধাদের আক্রমণে মুখে তড়িঘরি করে পালাতে গিয়ে বিধ্বস্ত দখলদারদের সামরিক হেলিকপ্টার
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যুদ্ধে ইরানই জয়ী, অধিকাংশ ইসরাইলির স্বীকারোক্তি
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা বাংলাদেশের!
১০ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












