শরীরে ৩০ গুলি, এক চোখ হারিয়ে অন্ধপ্রায় রাব্বি
, ২৮ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৪ সাদিস, ১৩৯২ শামসী সন , ০১ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৬ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ মুসলিমবাগ এলাকার সতেরো বছরের রাব্বি হোসেন। স্বপ্ন ছিল লেখাপড়া শেষে বড় চাকরি করে পরিবারের কষ্ট লাঘব করবে। কিন্তু তার স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ায় পরিবারের দরিদ্রতা। দিনমজুর বাবার একার আয়ে পরিবার চালানো কঠিন হয়ে পড়ায় ২০২২ সালে পরিবারের বড় ছেলে হিসেবে লেখাপড়ার ইতি টেনে টমটম চালানো শুরু করে রাব্বি। বাবা-ছেলের আয়ে পরিবারে যখন কিছুটা স্বস্তি ফিরে আসে, তখনই রাব্বির জীবনে নামে অমানিশার অন্ধকার।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আনন্দ মিছিলে অংশ নিয়ে গুলিতে বাম চোখ হারিয়ে দারুণ দুঃখে-কষ্টে দিন কাটছে রাব্বির। শুধু বাম চোখ নয়, মাথা, কণ্ঠনালিসহ শরীরের বিভিন্ন স্থানে আরও ৩০টি ছররা গুলি লাগে। সবার সহায়তায় গত দুই মাস চিকিৎসা চালিয়েছে তার পরিবার। এখন অর্থাভাবে অনেকটা বন্ধ হয়ে গেছে চিকিৎসা। এ পরিস্থিতিতে চিকিৎসার অভাবে রাব্বির ডান চোখ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল বর্ডার গার্ড পাবলিক হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী রাব্বি হোসেন ২০২১ সালে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হয়। এরপর পরিবারের টানাপড়েনে লেখাপড়া বন্ধ করে শুরু করে টমটম চালানো। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গাড়ি বন্ধ করে মুসলিমবাগ এলাকা থেকে অন্যদের সঙ্গে রাব্বি আনন্দ মিছিলে যোগ দেয়। বেলা ৩টা নাগাদ মিছিলটি শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বরের পাশে মৌলভীবাজার রোডস্থ থানার সামনে এলে শুরু হয় মুহুর্মুহু গুলি। ছররা গুলিতে মিছিলের অনেকেই আহত হন। তবে সবচেয়ে বেশি গুলিবিদ্ধ হয় মিছিলের অগ্রভাগে থাকা রাব্বি। তার বাম চোখ, মাথা, গলা ও শরীরে অন্তত ৩০টি গুলি লাগে। কে বা কারা গুলি করেছে এখনও জানে না রাব্বি বা তার পরিবার। ঘটনার পরপরই স্থানীয়রা রাব্বিকে প্রথমে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে পাঠানো হয় মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে। পরিস্থিতির অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় নেওয়ার পর অপারেশন করে তার বাম চোখ তুলে ফেলা হয় এবং ডান চোখে লেন্স সংযোজনের পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু টাকার অভাবে ডান চোখে লেন্স সংযোজনসহ শরীরের ছররা গুলি বের করার ব্যয়বহুল চিকিৎসা অব্যাহত রাখা সম্ভব হয়নি পরিবারের পক্ষে। বর্তমানে অর্থাভাবে বিনা চিকিৎসায় ডান চোখও নষ্ট হওয়ার পথে।
ভুক্তভোগী রাব্বি হোসেন বলেন, ‘ঢাকার এশিয়া ডিজিটাল চক্ষু হাসপাতালে আমাকে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান আমার বাম চোখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আমার এ অবস্থায় সরকারি বা বেসরকারি কোনো স্থান থেকেই আমাকে কোনো সাহায্য করা হয়নি। আমি আমার চিকিৎসায় সরকারি সহযোগিতা কামনা করছি।’
রাব্বি হোসেনের মা রুনা বেগম বলেন, ‘আমার ছেলের জীবন নষ্ট হয়ে গেছে। সারা জীবন সে কীভাবে খাইবো, কীভাবে চলবো। তার বয়স মাত্র ১৭ বছর। কীভাবে তার ভবিষ্যৎ যাইবো, কীভাবে সে কর্ম কইরা খাইবো? সরকারের কাছে আবেদনÑ আমার ছেলের চিকিৎসার ব্যবস্থা ও তাকে যেন একটা কর্ম দেয়। আর কিছুই দরকার নাই আমরার।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কৃষকের ৩০ টাকার সবজি শহরে ৬০, বাড়তি টাকা কার পকেটে
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২৮ শিক্ষাক্রমে আসছে বিস্তৃত পরিবর্তন
০২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নদীগুলোকে পর্যাপ্ত ড্রেজিং করা গেলে সারা বছরই পর্যাপ্ত পানি থাকবে
০১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ৩ দিনের রিমান্ড
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আটকে গেছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দায়িত্ব পালনকালে বুকে ব্যথা, এএসআইয়ের মৃত্যু
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পোস্ট অফিসে গরু রেখে ভাড়া বাসায় কার্যক্রম
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘জং ধরা হ্যান্ডকাফে রক্তাক্ত হাত’: কারাগারে নেয়ার সময় পলক
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত -প্রধানমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ফ্যামিলি কার্ডের ভাতা: নির্ভুল পে-রোল পাঠানোর নির্দেশ
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট বাতিল -সড়কমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি বাধ্যতামূলক প্রস্তাবে একমত স্বরাষ্ট্রমন্ত্রী
২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












