শরীরে ক্ষত নিয়ে হাসপাতালে বানর
, ১৯ ছফর শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৭ রবি’ ১৩৯১ শামসী সন , ০৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রি:, ২২ ভাদ্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চট্টগ্রাম সংবাদদাতা:
শরীরে ক্ষত নিয়ে চট্টগ্রামের সীতাকু- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হয় অসুস্থ একটি বানর। রোববার বিকেলে বানরটির চিকিৎসা দেন স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা। চিকিৎসকদের ধারণা, বৈদ্যুতিক শক থেকে বানরের গায়ে ক্ষত সৃষ্টি হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ বলেন, বানরটির শরীরের ক্ষতে পচন ধরছে। যন্ত্রণায় কাতরাচ্ছিল বানরটি। শনিবার বিকেলেও হাসপাতালের বারান্দায় হাজির হয়েছিল। রোববার আবারও হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বানরটি হাসপাতালের পাশের বনে চলে যায়।
এদিকে বানরটির চিকিৎসায় প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের পশুচিকিৎসকদের এগিয়ে না আসার অভিযোগ উঠেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে প্রাণিসম্পদ ও বন বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে বন বিভাগ বলছে, বানরটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছে। তবে পশুচিকিৎসকরা সেখানে গিয়ে বানরটির চিকিৎসা দিতে পারতেন। কিন্তু তারা তা করেননি। হাসপাতালের কাছেই প্রাণিসম্পদ ও বন কর্মকর্তার কার্যালয়।
তবে শনিবার বানরটিকে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের পশু চিকিৎসকদের বিষয়টি জানায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
তখন প্রাণিসম্পদ কর্মকর্তারা বানরটিকে ধরে দিতে বন বিভাগকে জানান বলে দাবি করা হয়। রোববার বিকেলে বানরটি আসার পর আবার প্রাণিসম্পদ কার্যালয়ের পশুচিকিৎসক ও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুর উদ্দিন রাশেদ। কিন্তু তখনও সাড়া পাওয়া যায়নি বলে দাবি এ স্বাস্থ্য কর্মকর্তার।
উপকূলীয় বন বিভাগের সীতাকু- রেঞ্জ কর্মকর্তা কামাল উদ্দিন বলেন, একটি অসুস্থ বানর হাসপাতালে চিকিৎসা যায়। অথচ প্রাণিসম্পদ কর্মকর্তারা তার চিকিৎসা দিতে পারেননি।
সীতাকু- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাহমিনা আরজু বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিষয়টি জানানোর পর বানরটিকে ধরে দিতে বন বিভাগের কর্মকর্তাদের অনুরোধ করা হয়। কিন্তু বন বিভাগের কর্মকর্তারা বানরটিকে ধরে দেননি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মাকে হত্যার পর লাশ ঘরে তালাবন্ধ রেখে পালায় কিশোর ছেলে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টানা কয়েকদিন দেশজুড়ে ঝড়ের পূর্বাভাস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিনিয়োগ প্রতারণা, পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনলো সিআইডি
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজবাড়ী রুটে ভালো মানের বাস ঢুকতে না দেয়ার অভিযোগ
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি হলে কাউকে ছাড় নয় -কৃষিমন্ত্রী
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লাগেজ চুরি, প্রবাসীদের সঙ্গে আচার-ব্যবহার নিয়ে কড়া নির্দেশনা
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গণভোটের অধ্যাদেশ উঠছে না সংসদে
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘রাজশাহী মেডিকেলে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেলের অবৈধ মজুত ও পাচারের তথ্য দিলে পাওয়া যাবে লাখ টাকা পুরস্কার
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে’
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাড়তে পারে সাপ্তাহিক ছুটি, ফিরতে পারে অনলাইন ক্লাস ও বাসা থেকে অফিস
৩১ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)