শরতে উদ্যাম ঝরনা-ঝিরি, স্বস্তিতে বান্দরবানের দুর্গম পাহাড়ের মানুষ
, ১৭ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৪ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ০৩ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৮ আশ্বিন, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
দুর্গম অঞ্চলে বাস করা জনগোষ্ঠীর জন্য বড় সংকট বিশুদ্ধ পানির অভাব। বান্দরবানের বিভিন্ন স্থানে পাহাড় ও গাছ কাটা, বালু-পাথর উত্তোলনের কারণে নদী-নালা, ঝিরি-ঝরনা শুকিয়ে এ দুর্ভোগ এখন বছরের একটি বড় সময়ের চিত্র। তবে বর্ষা ও শরতের বৃষ্টিতে শুকনো মৌসুমে পানির চরম অভাবে থাকা ঝরনা ও ঝিরিগুলো ফিরে পেয়েছে। ঝরনা থেকে পানি ঝরছে অবিরাম, ঝিরি দিয়ে কল কল শব্দে বয়ে চলেছে পানি। সহজেই বিশুদ্ধ পানি পাওয়া দুর্গম জনপদের মানুষ এখন আছে বেশ স্বস্তিতে।
দুর্গম পাহাড়ে বাস করা মানুষেরা জানান, বান্দরবানে বছরের অন্তত চার মাস পানি সংকটে পড়তে হয়। সেই চার মাস তীব্র গরমে ঝিরিতে পানি শুকিয়ে যায়। বিশুদ্ধ পানি খুঁজতে মাইলে পর মাইল হাঁটতে হয়। তবুও পানি পাওয়া খুবই কঠিন। কিন্তু বর্ষা এবং তারপর শরতে এসে বিশুদ্ধ পানি পাওয়াতে তারা আছে স্বস্তিতে। যেসব ঝিরি মরার উপক্রম হয়েছিল, সেসব ঝিরি দিয়ে কল কল শব্দে বয়ে চলেছে পানি। এই পানি সংরক্ষণ করা গেলে বছরে অন্যান্য সময়েও সংকট কাটানো সম্ভব বলে মনে করেন তারা।
পাহাড়ি অঞ্চলে ঝিরি ও নদীর পানি সঞ্চয়ের অন্যতম মাধ্যম হচ্ছে পাহাড়ি বন ও পাথর। প্রাকৃতিকভাবে তৈরি এই পাথরগুলো প্রাকৃতিক উপায়ে পানি সংরক্ষণ ও সঞ্চয় করে। আর এই পানি পাহাড়ি জনগোষ্ঠী দৈনন্দিন কাজে ব্যবহার করে। কিন্তু বর্তমান সময়ে অবাধে পাথর উত্তোলনের কারণে পানি সঞ্চয়ের এ প্রাকৃতিক মাধ্যমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। পাথর উত্তোলন এবং বন ধ্বংসের ফলস্বরূপ নদী ও ঝিরিগুলো মারা যাচ্ছে। কিন্তু বর্ষায় এবং তারপর শরতে পাহাড়ের বিভিন্ন ঝিরি প্রাণ ফিরে পেয়েছে।
পার্বত্য চট্টগ্রাম ‘বন ও ভূমি অধিকার সংরক্ষণ আন্দোলনের’ বান্দরবান চ্যাপ্টার সভাপতি জুয়ামলিয়ান আমলাই জানায়, পার্বত্য চট্টগ্রামে দুর্গম এলাকায় প্রতিবছর শুকনো মৌসুমে পানির অভাব দেখা দেয়। তাই যদি সারা বছর পানি পাওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হয় তাহলে দুর্গম এলাকায় পানির অভাব থাকবে না। এ জন্য সাধারণ মানুষের মাঝেও আনতে হবে সচেতনতা। প্রতিটি বাড়িতে যদি ব্যক্তি কিংবা সরকারের উদ্যোগে ওয়াটার রিজার্ভার তৈরি করা যায় তাহলে শুকনা মৌসুমে পানি পাওয়া যাবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘দেড় কোটির বেশি বাংলাদেশি কর্মরত রয়েছে বিশে^র ১৭৬ দেশে’
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরের ছোটভাই চাকরিতে এসে এখন ১৩ বছরের বড়!
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিরাপত্তা শঙ্কায় হেলমেট পরে পরীক্ষার হলে জবি শিক্ষার্থীরা
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেকে জীবিত প্রমাণে দ্বারে দ্বারে ঘুরছেন ‘মৃত’ আব্দুল মজিত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সংসদে মানুষের কষ্ট নিয়ে কথা হচ্ছে না -আনিসুল ইসলাম মাহমুদ
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হতদরিদ্রদের জন্য ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৪৮১ ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে র্যাবের মতো সংগঠন থাকার প্রয়োজন আছে -র্যাব মহাপরিচালক
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দোকানপাট-শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অর্থনীতি এখন প্রতিদিনের সংকট মোকাবিলা করছে -অর্থমন্ত্রী
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
শৃঙ্খলা ভঙ্গ ও অবাধ্যতায় সরাসরি বরখাস্তের বিধান রেখে সংসদে বিল পাস
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইটভাটার জন্য মাটি খননের গর্তে পড়ে প্রাণ গেল দুই শিশুর
০৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)