শতাধিক বিলাসবহুল গাড়ির খোঁজে শুল্ক গোয়েন্দা
, ২৭শে জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০২ সাবি’, ১৩৯২ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৪ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
জাল-জালিয়াতির মাধ্যমে বিপুল অঙ্কের রাজস্ব ফাঁকি দেওয়া শতাধিক বিলাসবহুল গাড়ির খোঁজ শুরু করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। চট্টগ্রাম ও মোংলা বন্দর দিয়ে এসব গাড়ি খালাস করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। শুল্ক গোয়েন্দার অভিযানে ইতোমধ্যে দুটি গাড়ি জব্দও করা হয়েছে, যেগুলোর জন্য ২০ কোটি টাকারও ওপরে রাজস্ব ফাঁকি দেওয়া হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন বলেন, বিপুল অঙ্কের রজস্ব ফাঁকি দিয়ে বের করা গাড়ির খোঁজ করছি। এই সংখ্যা শতাধিক। চট্টগ্রাম ও মোংলা বন্দর থেকে গাড়িগুলো যে কোনোভাবে বের করা হয়েছে। এসব গাড়ি অনেক হাত বদল হয়। এছাড়া গাড়িগুলোর কাগজপত্রও বের করতে একটু সময় লাগে। এরপর সেগুলো বিআরটিএ-তে নানা পরীক্ষা-নীরিক্ষার প্রয়োজন হয়। এ কারণে গাড়িগুলো জব্দ করতে সময়ও লাগে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সব গাড়ির ক্রেতারা সাধারণ উচ্চবিত্ত পরিবারের। নানাভাবে তারা গাড়ির কাগজপত্রও করে ফেলেন। আবার গাড়ির সিসিও পরিবর্তন করে থাকেন। আবার দেখা যায়, যে স্থানে গাড়ি রাখা হয়েছে বলে জানানো হয়, সেখানে আমরা যাওয়ার পর গাড়ি থাকেও না। আর হঠাৎ করে এসব গাড়ি জব্দও করা যায় না। সব কাগজপত্র হাতে নিয়েই অভিযানে যেতে হয়। এই কারণে গাড়ি জব্দ করা একটু সময়সাপেক্ষ ব্যাপার।
মিনহাজ উদ্দিন বলেন, তবে আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। আমাদের কাছে যেসব কাগজপত্র রয়েছে সেগুলোর যাছাই-বাছাই অনেকটাই সম্পন্ন হয়েছে। এখন লোকেশন দেখে শুধু গাড়ি জব্দের অপেক্ষা। অল্প সময়ের মধ্যেই আমরা আরও গাড়ি জব্দ করবো।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)