শতবর্ষী আমগাছ: এক গাছে আম ধরে ৫শ’ থেকে ৭শ’ মণ
, ৩০ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৩ ‘আশির, ১৩৯০ শামসী সন , ২৩ মার্চ, ২০২৩ খ্রি:, ০৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
আমগাছটির বয়স নিয়ে এলাকার মানুষের মধ্যে নানা মত। কেউ বলেন, এর বয়স ১০০ এর বেশি। কেউ বলে দেড়শ’। আবার অনেকেই আছেন, বয়স বাড়িয়ে দুইশ’র ঘরে নিতে দ্বিতীয়বার ভাবেন না। তবে যত মতভিন্নতাই থাকুক না কেন, শতবর্ষের নিচে বয়স নামাতে চান না কেউই। আর কেনই বা নামাবেন? বিশালকায় চেহারা নিয়ে প্রায় দুই বিঘা জমিতে ছড়িয়ে আছে যে গাছ, তাকে অন্তত শতবর্ষী না বলে উপায় থাকে না। সেদিক থেকে গাছটির পরিচয় তাই শতবর্ষী গাছ।
ঢাকা-খুলনা মহাসড়কে হিরণ্যকান্দি বাসস্ট্যান্ডে নেমে পূর্ব দিকে ইট বিছানো সড়ক দিয়ে আনুমানিক ৩০০ গজ এগোলেই দেখা মিলবে এ গাছের।
৫৪ শতাংশ জমির ওপর রয়েছে অতিকায় এ প্রাচীন গাছটি। হিরণ্যকান্দি গ্রামের বাচ্চু শেখ ও তার দুই ভাইয়ের ৫৭ শতাংশ জমির ওপর শতবর্ষী এ আম গাছটি দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। শেখ পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দেশি প্রজাতির এ আমগাছটি তাদের পূর্বপুরুষের কেউ রোপণ করেছেন। কে করেছেন তা জানা নেই। তবে তাদের বাবা-দাদাও এ আকারেই দেখেছেন গাছটি।
স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন, গাছটি দেখতে প্রতিদিনই অসংখ্য লোক এখানে ভিড় করেন। প্রতিদিন অসংখ্য দর্শনার্থীরা এ আম গাছ দেখতে আসে। বছরে একবার করে মেলাও হয় এখানে। এটা আমাদের জন্য অনেক আনন্দের যে, আমাদের গ্রামে এমন একটি গাছ আছে, যেটি দেখতে দূরদূরান্ত থেকে লোকজন ছুটে আসে।
হিরণ্যকান্দির এ গাছে আমও ধরে প্রচুর। কাঁচা আম টক কিন্তু পাকলে সুমিষ্ট। ফলনভেদে কোনো বছর ৫০০ মণ আবার কোনো বছর ৭০০ মণ আম ধরে। সে আম যেমন বিক্রি হয়, তেমনি দর্শনার্থীরা এসেও দু-একটি খায়।
গাছের নিচ থেকে উপরে তাকাতেই অসংখ্য শাখা-প্রশাখার সঙ্গে চোখে পড়ে বিভিন্ন পাখির বাসা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘এত খারাপ সময় আর আসেনি, সংসার আর চলছে না’
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাসের ব্যবধানে বেড়েছে ৫০ টাকা, ডিমের ডজন দেড়শ ছাড়ালো
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সম্পর্কে স্পষ্ট ধারণা নেই -শিক্ষামন্ত্রী
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভিসা সহজীকরণে ৮ মুসলিম দেশের বৈঠক, সভাপতিত্বে বাংলাদেশ
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট-দোকানপাট
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসির সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী
১৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বগুড়ার পশুর হাটে বিএনপি সিন্ডিকেটের দাপট
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দুর্নীতি-সন্ত্রাসকে রাজনৈতিক পরিচয়ে বিবেচনা না করার নির্দেশ প্রধানমন্ত্রীর
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তিন বিভাগে ভারি বৃষ্টির আভাস
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
১২ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)