শজনে পাতার গুঁড়া খেলে মিলবে এই ১০ উপকার
আল ইহসান ডেস্ক:
, ১৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ ছানী, ১৩৯২ শামসী সন , ২৫জুলাই, ২০২৪ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
শজনে পাতাকে বলা হয় সুপার ফুড। অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য সম্পন্ন এই পাতায় আরও মেলে ভিটামিন এ, বি ১, বি ২, বি ৩, ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ফসফরাস। এছাড়াও ৮ অ্যামিনো অ্যাসিডের উৎস উপকারী শজনে পাতা। স্বাস্থ্য সচেতনদের মধ্যে মরিঙ্গা পাউডার বা শজনে পাতার গুঁড়া খাওয়ার চল শুরু হয়েছে বেশ আগেই। শাক হিসেবে শজনে পাতা খাওয়ার পাশাপাশি এই পাতার গুঁড়া পানিতে মিশিয়ে খেতে পারেন। জেনে নিন মরিঙ্গা পাউডার বা শজনে পাতার গুঁড়া খাওয়ার উপকারিতা সম্পর্কে।
ফাইবারের পাওয়ার হাউস হচ্ছে শজনে পাতার গুঁড়া। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ বলছে, শজনে পাতার গুঁড়ায় ১২ শতাংশ পর্যন্ত খাদ্যতালিকাগত ফাইবার থাকে যা অনেকক্ষণ পর্যন্ত পেট ভরিয়ে রাখতে পারে। এতে অতিরিক্ত খাবার খাওয়া রোধ করা সম্ভব হয় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে শজনে পাতার গুঁড়া মেশানো পানি। নিয়মিত এই পানি খেলে হজম ভাল করে ও কোষ্ঠকাঠিন্য দূর হয়।
শজনে পাতায় এমন বৈশিষ্ট্য রয়েছে যা ক্যানসার প্রতিরোধে সাহায্য করতে পারে। যেমন এতে নিয়াজিমিসিন রয়েছে। এটি এমন একটি যৌগ যা ক্যানসারের কোষের বিকাশকে দমন করে।
কোয়ারসেটিনের মতো অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে এতে, যা কার্ডিওভাসকুলার স্বাস্থ্য ভালো রাখে। কোলেস্টেরল-হ্রাসকারী বৈশিষ্ট্যও রয়েছে এতে। ফলে নিয়মিত শজনে পাতা খেলে দূরে থাকা যায় হৃদরোগের ঝুঁকি থেকে।
শজনে পাতায় পাওয়া যায় আয়রন। আয়রন রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে।
বিপাক বৃদ্ধিতে সাহায্য করে শজনে পাতার গুঁড়া মেশানো পানি। ফলে অতিরিক্ত ক্যালোরি দূর করা সহজ হয়।
শজনে পাতার গুঁড়া কোলেস্টেরল নিয়ন্ত্রণেও রাখে ভূমিকা।
শরীরে সুগারের মাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে ডায়াবেটিসের মতো কঠিন রোগের নিরাময়ে কাজ করে শজনে পাতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে:
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করলেন সেনাপ্রধান
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হাইড্রোলিক হর্ন-হুটার ব্যবহারে কড়া সতর্কতা -বিআরটিএ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মেয়াদোত্তীর্ণ ওষুধ ও আবাসিক ভবনে চিকিৎসা, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ঘরের পাশের বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জ্বালানি সংকট নিরসনে সরকারি ভবনে সৌর বিদ্যুৎসহ ৩ নির্দেশনা প্রধানমন্ত্রীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে -তথ্যমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সরকারি দপ্তরে ‘এআই’ ব্যবহারে সতর্কতার নির্দেশ
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আওয়ামী লীগের নাশকতা করার মুরোদ নেই -স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন -ফখরুল
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্লুমেরিয়া বা ফ্রাঞ্জিপানি- মনোমুগ্ধকর সুগন্ধ আর নান্দনিক সৌন্দর্যের জন্য পরিচিত এই ফুল। ছবিটি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ ফাঁড়ির ফুলবাগান থেকে তোলা।
০৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)