শক্তিশালী ‘পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাব আইজিপির
, ৫রা রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৯ ছামিন, ১৩৯২ শামসী সন , ০৬ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ২১ পৌষ , ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দুর্নীতি ও আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যেই নিজেদের জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকেই একটি শক্তিশালী স্বাধীন 'পুলিশ কমিশন' গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, পুলিশের শীর্ষস্থানীয় পদগুলোতে নিয়োগ, বদলি, পদোন্নতি ও পুলিশের কর্মকা- তদারকির দায়িত্বে থাকবে এই কমিশন। এতে করে রাজনৈতিক আনুগত্য বিবেচনায় পদোন্নতি ও নিয়োগের পুরোনো সংস্কৃতির অবসান ঘটবে বলে আশা প্রকাশ করা হয়।
সম্প্রতি পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পুলিশ সংস্কার কমিশনের প্রধানের কাছে এই খসড়া প্রস্তাব জমা দিয়েছেন। পুলিশের প্রয়োজনীয় সংস্কারের জন্য সফর রাজ হোসেনের নেতৃত্বে কাজ করছে পুলিশ সংস্কার কমিশন।
গত ২৯ ডিসেম্বর আইজিপি বাহারুল আলম বলেন, 'আমরা একটি পুলিশ কমিশন গঠনসহ বিভিন্ন সংস্কারের প্রস্তাব পুলিশ সংস্কার কমিশনে দিয়েছি।'
কমিশনের লক্ষ্য হল পুলিশ যেন নিরপেক্ষ, স্বাধীন এবং জন-আকাঙ্খার সাথে সঙ্গতি রেখে মানবাধিকার রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকে তা নিশ্চিত করা। এছাড়াও, এর লক্ষ্য আইনের শাসন এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা।
কীভাবে পুলিশ কমিশন গঠন করা যেতে পারে সে ব্যপারে মতামতের জন্য সম্প্রতি অনলাইনে জরিপ পরিচালনা করে পুলিশ সংস্কার কমিশন। এই প্রক্রিয়ায় জড়িত পুলিশ কর্মকর্তারা জানান, জরিপে অংশ নেওয়া ১৪,৩৮৯ জন অংশগ্রহণকারীর মধ্যে ৫৮.৯ শতাংশ পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করতে এবং বাইরের হস্তক্ষেপ বন্ধ করতে একটি পৃথক তদারকি সংস্থা গঠনের পক্ষে মত দেন।
সাফার রাজ সম্প্রতি বলেন, 'আমরা আইজিপির কাছ থেকে একটি প্রস্তাব পেয়েছি যেখানে একটি সাংবিধানিক কমিশন গঠনের কথা বলা হয়েছে।
সংস্কার কমিশনের একজন সদস্য বলেন, কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদনের একটি সংযোজনী হিসাবে পুলিশের প্রস্তাব অন্তর্ভুক্ত করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য বলেন, এটি কোনো নির্দিষ্ট কাঠামো উল্লেখ না করেই একটি পুলিশ কমিশন গঠনের সুপারিশ করবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিএসএফের পুশইন করা ১২ জনকে ঢুকতে দেয়নি বিজিবি-স্থানীয়রা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যৌথ অভিযানের মধ্যেই বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সোনার দুলের লোভে ৬ বছরের শিশুকে হত্যা, প্রতিবেশী দম্পতি আটক
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অর্ধশত গাছ কেটে গোপনে বিক্রির অভিযোগ জামাত ও লীগ নেতার বিরুদ্ধে
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নিম্ন আয়ের মানুষের ওপর করের বোঝা বেশি -সিপিডি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এখনও একটি বিশেষ মহল ষড়যন্ত্র করছে, ইন্ধন জোগাচ্ছে পাশর্^বর্তী দেশ -দুদু
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘ইসলামী’ ব্যাংকের আমানতকারীদের আতঙ্কিত না হওয়ার আহ্বান গভর্নরের
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু নভেম্বরে -বিদ্যুৎমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে -অর্থমন্ত্রী
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্থাপিত বাজেট সম্পূর্ণ ‘ক্রিয়েটিভ’ -ফখরুল
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ছয় বছর ধরে বন্ধ শ্যামপুর চিনিকল, মুখ থুবড়ে পড়েছে গ্রামীণ অর্থনীতি
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন পে স্কেলে কার বেতন কত?
১৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












