শক্তিশালী হারিকেনের তাণ্ডবে বিদ্যুৎহীন সমগ্র কিউবা
, ০৫ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১১ সাদিস, ১৩৯২ শামসী সন , ০৮ নভেম্বর, ২০২৪ খ্রি:, ২৩ কার্তিক, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
ক্যারিবিয়ান দেশ কিউবায় আঘাত হেনেছে শক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন রাফায়েল। স্থানীয় সময় বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় ক্যাটাগরি-৩ এই হারিকেনটি দেশটির উপকূলে আছড়ে পড়ে।
আর এতে করে বিদ্যুৎহীন হয়ে পড়েছে সমগ্র কিউবা। মূলত হারিকেন রাফায়েলের জেরে তীব্র বাতাসের কারণে এই সংকটের মুখে পড়েছে দেশটি।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘণ্টায় ১৮৫ বিলোমিটার (১১৫ মাইল) বেগে হারিকেন রাফায়েল কিউবায় আঘাত হানার পর ক্যারিবিয়ান এই দ্বীপটি দেশব্যাপী ব্ল্যাকআউটের শিকার হয়েছে।
দেশটির জাতীয় শক্তি সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, হারিকেন রাফায়েলের কারণে সৃষ্ট শক্তিশালী বাতাসের কারণে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পানিচ্ছাস, আকস্মিক বন্যা এবং কাদা ধসের সতর্কতাসহ ক্যাটাগরি-৩ এই ঝড়টি কিউবার স্থলভাগে আছড়ে পড়ে।
মূলত কিউবার জ্বালানি অবকাঠামোর কিছু সমস্যার কারণে গত অক্টোবরের তৃতীয় সপ্তাহে ব্ল্যাকআউটের জেরে চার দিন ধরে দেশটির লাখ লাখ লোক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল। এর কয়েক সপ্তাহ পর আবারও বিদ্যুৎ বিপর্যয়ের এই ঘটনা ঘটল। এছাড়া গত অক্টোবরের সেই ঘটনার মধ্যে কিউবাতে হারিকেন অস্কার আঘাত হেনেছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বিশ্ববাজারে কমেছে চিনি, কফি ও কোকোর দাম
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মার্কিন হুমকিতে ভয় নয়, বীরত্বে অনড় ইরান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পার্লামেন্টকে পাশ কাটিয়ে সৌদি আরবে সেনা পাঠাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মেক্সিকোর দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী হারিকেন সাইমন
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হয় মার্কিন সেনারা
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফ্রান্সে ছাত্র বিক্ষোভ দমনে সহিংসতা, প্রতিবাদে রাষ্ট্রদূত তলব ইরানের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপকে পেছনে ফেলে নিখুঁত ও স্থিতিশীল ‘পারমাণবিক ঘড়ি’ তৈরি চীনের
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে প্রবাসীদের জন্য নতুন সুযোগ, কাজের ভিসার সঙ্গেই পরিবার আনার অনুমতি
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সৌদিতে ঢুকলো পাকিস্তানি সেনা, সামনে নতুন সমীকরণ
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)