হামাসের বীরত্ব:
লোহিত সাগরে মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে জয়ের দাবি হুথির
, ০৭ মে, ২০২৪ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) তাজা খবর
লোহিত সাগের মার্কিন নৌবাহিনীর বিরুদ্ধে জয়ের দাবি করল ইয়েমেনের স্বাধীনতাকামী গোষ্ঠী হুথি।
হুথি নিয়ন্ত্রিত এলাকায় হামলা চলানোর পর ইয়েমেনের উপকূলবর্তী আন্তর্জাতিক সীমায় মার্কিন জাহাজে হামলা চালায় হুথিরা। হামলায় সেখানে মার্কিন নৌবাহিনীর জাহাজকে পরাজিত করার দাবি করেছে হুথি।
এছাড়া ভূমধ্যসাগরে অবস্থানরত মার্কিন জাহাজ বা ইসরায়েলগামী যেকোনও জাহাজের বিরুদ্ধেও হামলার হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেছে তারা।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, হুথি নিয়ন্ত্রিত সাবা নিউজ এজেন্সি এক প্রতিবেদনে জানিয়েছে- নিজেদের নৌসীমার মধ্যে প্রতিটি ইসরায়েলগামী জাহাজকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে হুথি। গাজায় আগ্রাসন শুরুর পর থেকে ফিলিস্তিনিদের সমর্থনে লোহিত সাগরে ইসরায়েলগামী বিভিন্ন দেশের জাহাজে হামলা চালিয়ে আসছে এই গোষ্ঠীটি। এক্ষেত্রে ভূমধ্যসাগরসহ ইয়েমেনের তীরবর্তী অঞ্চলে বেশ কয়েকবার যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবে এসব যৌথ হামলা মোকাবিলা করে তাদের নৌবহরকে লক্ষ্যবস্তু করে পাল্টা হামলা চালিয়েছে হুথিরা। গত কয়েক মাসে হুথিদের ঠেকাতে মার্কিন ও ব্রিটেনের যৌথ প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করেছে সাবা নিউজ এজেন্সি।
সাবা নিউজ তার প্রতিবেদনে আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ ইসরায়েলের মতো শক্তিশালী অস্ত্রধারী নৌবাহিনীকে শক্তভাবে মোকাবিলা করে এখনও ফিলিস্তিনিদের পক্ষে লড়ে যাচ্ছে হুথিরা।
অন্যদিকে ভূমধ্যসাগরে ইসরায়েলগামী সকল জাহাজে হামলা জোরদার করার হুঁশিয়ারিও দিয়েছেন হুথির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারিয়া।
এছাড়া দখলদার ইসরায়েল যদি গাজায় হামলা অব্যাহত রাখে তাহলে ইসরায়েলকে মদদ দেওয়া যেকোনও জাহাজেও হামলার তীব্রতা বৃদ্ধি করা হবে বলে হুঁশিয়ারি পুনর্ব্যক্ত করেন হুথি বাহিনীর সামরিক ওই নেতা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ভবিষ্যতে কম জ্বালানিনির্ভর শিল্পে গুরুত্ব দেওয়া হবে: শিল্পমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চীনের সহায়তায় নতুন অর্থবছরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন: পানিসম্পদমন্ত্রী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের রিজার্ভ বাড়ল
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ঢাকা মেডিকেল সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের নাম পরিবর্তন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নতুন সিআইডি প্রধান হলেন মুহম্মদ মোশাররফ হুসাইন
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
টেকনাফে দিনদুপুরে অস্ত্রের মুখে বাড়ি থেকে চিকিৎসক অপহরণ
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নীলফামারীতে নিম্নাঞ্চল প্লাবিত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক থেকে এসপি পর্যন্ত ২১ কর্মকর্তাকে বদলি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠান ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি সমিতির
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)