লোডশেডিংয়ে ব্যাহত হচ্ছে শিল্প-কারখানার উৎপাদন
, ০৬ যিলক্বদ শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৭ ছানী ‘আশার, ১৩৯০ শামসী সন , ২৭ মে, ২০২৩ খ্রি:, ১৪ জ্যৈষ্ঠ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা শিল্পাঞ্চলগুলো ভুগছে লোশশেডিংয়ে। ঢাকার পাশের জেলার নরসিংদীরর ৬ উপজেলায় গত দুই মাস ধরে দিনে চার থেকে ছয় ঘণ্টা লোডশেডিং হচ্ছে। এতে বন্ধ থাকছে কারখানার মেশিন। অলস সময় পার করছেন শ্রমিকরা।
এতে জেলার প্রায় ১২ হাজার শিল্প কারখানার উৎপাদন কমেছে ৩০ শতাংশ। যারা জেনারেটর দিয়ে মেশিন চালাচ্ছেন তাদের উৎপাদন খরচ বেড়েছে কয়েকগুণ। এমন পরিস্থিতি চলতে থাকলে উৎপাদন বিপর্যয়ের আশঙ্কা ব্যবসায়ীদের।
কারখানা মালিকরা জানান, প্রতিদিন ৪ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া জেনারেটর দিয়ে উৎপাদন করায় বাড়ছে খরচ। প্রতি ইউনিটে বিদ্যুৎ বিল আসে ১০ টাকা, আর জেনারেটর দিয়ে উৎপাদন কাজ চালালে প্রতি ইউনিটে খরচ হয় ২০ টাকা।
এদিকে লোডশেডিংয়ে কারণে বিপাকে জেলার প্রায় ৫ লাখ শ্রমিকও। উৎপাদন কমে যাওয়ায় তাদের আয় কমেছে ৪০ শতাংশ। শ্রমিকরা বলেন, বিদ্যুৎ না থাকায় অলস সময় কাটাতে হচ্ছে। এতে কমছে আয়-রোজগার।
তবে লোডশেডিংয়ের বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি না পল্লী বিদ্যুতের কর্মকর্তারা। প্রশ্ন করলে উল্টো ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন। তারা জানান, এ বিষয়ে কথা বলতে হলে আগে অনুমতি নিতে হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ডিজিটাল লেনদেনে উধাও কোটি কোটি টাকা, পুনরুদ্ধার সামান্য
২১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
একই রাস্তা বারবার খনন নয়, সমন্বিত উন্নয়নে জোর ডিএনসিসি প্রশাসকের
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)