লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিসে হামলা
, ২৭ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৯ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ১৯ এপ্রিল, ২০২৩ খ্রি:, ৬ বৈশাখ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দেশের খবর
ফেনীর ছাগলনাইয়ায় অব্যাহত লোডশেডিংয়ের প্রতিবাদে পল্লী বিদ্যুৎ কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। গত রোববার (১৬ এপ্রিল) রাত ৮টার দিকে প্রতিবাদী জনতা সংঘবদ্ধ হয়ে এ হামলা চালিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে ছাগলনাইয়া উপজেলা শহরসহ উপজেলাজুড়ে অতিমাত্রায় লোডশেডিং চলছে। অতিমাত্রায় লোডশেডিংয়ে গ্রাহকরা অতিষ্ঠ। এরই সূত্র ধরে রোববার ইফতারের পর ছাগলনাইয়া শহরে বিক্ষুব্ধ জনতা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিদ্যুৎ কার্যালয়ের সামনে গেলে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর শুরু করেন। এ সময় তারা লোহার গেট, ইলেকট্রিক যন্ত্রপাতি, অফিসের আসবাবপত্র ভাঙচুর করেন। পুলিশ এলে হামলাকারীরা ছটকে পড়েন।
ছাগলনাইয়া বাজারের ব্যবসায়ী মতিন জানান, এখন ঈদের মৌসুম। কেনাকাটার সময়। পুরো দিন বিদ্যুৎ থাকে না। সন্ধ্যার পর বিদ্যুতের আসা-যাওয়ায় আমরা অতিষ্ঠ। লোডশেডিংয়ের কোনো সময় নেই। সারাদিন গড়ে ২/৩ ঘণ্টার বেশি বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না।
মামুন নামের এক বাসিন্দা বলেন, ইফতারের সময় বিদ্যুৎ নেই, নামাজের সময় বিদ্যুৎ নেই। বিদ্যুৎহীনতায় গোসলের সময় পানি পাওয়া যাচ্ছে না, অজুর পানিও পাওয়া যাচ্ছে না। মানুষ আর কত এসব যন্ত্রণা সহ্য করবে। বিদ্যুতের লোডশেডিংয়ের একটি নির্ধারিত সূচি করে দেওয়ার দাবি তার।
ছাগলনাইয়া বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মুহম্মদ জানে আলম জানান, বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বিক্ষুব্ধ দুই সহগ্রাধিক জনতা বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র, দরজা ও জানালার কাঁচ ভাঙচুর করেন। ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি। বিদ্যুতের চাহিদার চেয়ে প্রাপ্তি কম হওয়ায় লোডশেডিং বেড়ে গেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘সুন্দরবনের নিরাপত্তা বিঘিœত করার অপচেষ্টা বরদাশত করা হবে না’
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ছাত্রীর প্রতি খুবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্য
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পাবনায় বাড়ছে সমকামী, ১৬ জনের শরীরে এইডস শনাক্ত
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ফিডিং কর্মসূচির খাবার খেয়ে অসুস্থ ১৮ শিক্ষার্থী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
এসএসএফকে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
একই রকম প্রশ্নপত্রে হবে সব বোর্ডের পরীক্ষা -শিক্ষামন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে -রিহ্যাব সভাপতি
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকার ৪ বাস টার্মিনাল সরছে দুই বছরের মধ্যে - সড়ক মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রামে মানুষ বেশি, শহরে চিকিৎসক -স্বাস্থ্য প্রতিমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রস্তাবিত বাজেট দেশকে নতুন উচ্চতায় নেবে -আইনমন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জাতীয় বাজেটে পানি নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে -পরিবেশ মন্ত্রী
১৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)