লোডশেডিংয়ে ব্যাহত চাল উৎপাদন
ঘন ঘন লোডশেডিংয়ে বিদ্যুৎ সরবরাহের ঘাটতিতে চাঁপাইনবাবগঞ্জের অটোমেটিক রাইস মিলগুলোতে কমেছে চালের উৎপাদন। পরিস্থিতি বিবেচনায় জাতীয় বাজেটে উন্নয়নখাতের বরাদ্দ ৮৭ হাজার কোটি টাকা থেকে কমিয়ে জ্বালানি এবং বিদ্যুৎখাতে বাজেট বাড়ানো কথা বলছেন ব্যবসায়ী নেতারা।
জানা গেছে, শহরে সারা দিনে প্রায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকছে না। আর গ্রামে থাকছে না ১০ থেকে ১২ ঘণ্টা। এতে শিল্প উৎপাদন কমেছে। কমছে কর্মঘণ্টাও।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) ও পল্লী বিদ্যুৎ সমিতি চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তারা বলছেন, জ্বালানি— স্বল্পতার কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় জাতীয় গ্রিড থেকে চাহিদার তুলনায় অনেক কম বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন।
লোডশেডিংয়ের কারণে চাঁপাইনবাবগঞ্জের শিল্প—কলকারখানা ও কৃষিতে নেমে এসেছে বিপর্যয়। বিদ্যুৎ—সংকটে অটোমেটিক রাইস মিলে চালের উৎপাদন ব্যাহত হচ্ছে। দেশের বড় চালকলগুলোর অবস্থান চাঁপাইনবাবগঞ্জে। তিন চার দিন ধরে উৎপাদন কম—বেশি ৪০ শতাংশ ব্যাহত হচ্ছে। এমন পরিস্থিতি চলতে থাকলে উৎপাদন বিপর্যয়ের আশঙ্কা ব্যবসায়ীদের।
মিনার অটোমেটিক রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক আবু সালেহ মাসুদ বলেন, প্রতিদিন ৮ থেকে ১০ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চাল উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। উৎপাদন কমে অর্ধেকে নেমেছে। এছাড়া ঘন ঘন বিদ্যুতের আসা—যাওয়ায় মিলের মূল্যবান যন্ত্রপাতিরও ক্ষতি হচ্ছে। লোডশেডিংয়ের কারণে চালের মানও খারাপ হচ্ছে। বাড়ছে উৎপাদন খরচও। এমন পরিস্থিতি চলতে থাকলে বড় ধরনের লোকসানে পড়তে হবে।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ও এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক আব্দুল ওয়াহেদ বলেন, সরকার জাতীয় বাজেটে উন্নয়নকাজে বরাদ্দ রেখেছেন প্রায় ৮৭ হাজার কোটি টাকা। উন্নয়নখাতের বাজেট কমিয়ে জ্বালানি এবং বিদ্যুৎখাতে বাজেট বাড়ানো এবং জ্বালানিখাতে গুরুত্ব দেয়া উচিত। দেশের মিল—কলকারখানা চালু থাকলে উৎপাদনের সঙ্গে কর্মসংস্থানও বাড়বে। তবেই অর্থনৈতিক দুরবস্থা কাটিয়ে সম্ভব। চাঁপাইনবাবগঞ্জের চালকলসহ সারাদেশে অনেক রপ্তানিখাতের শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। সেখানে বিদ্যুৎ ও জ্বালানির সংকটে উৎপাদন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সময়মতো পণ্য সরবরাহ করতে না পারায় অনেক চুক্তি বাতিল হয়ে যাচ্ছে।
আরও পড়ুন
সব ›
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং প্রাতিষ্ঠানিক ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ…
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
আল ইহসান ডেস্ক: ইরানের সম্ভাব্য হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের দ্বিতীয় একটি বিমানঘাঁটি থেকেও সামরিক বিমান সরিয়…
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
কক্সবাজারে সংবাদদাতা: টেকনাফ সীমান্তে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে…
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
রাজবাড়ী সংবাদদাতা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) ভোরে জেলেদের জা…
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত ঘুরে লাইভ ভিডিও করতো চীনা নাগরিকেরা। …
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ব্যাংক লিমিটেডের বংশাল শাখার ব্যাংকের ভল্ট থেকে প্রায় ৩ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতের অভি…
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
নিজস্ব সংবাদদাতা: জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশের নারীরা এখন আর কোনো অংশেই সু…
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
নিজস্ব সংবাদদাতা: চলতি বছর বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাক…
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: দেশের গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট এবং অস্থিতিশীলতা তৈরি করতে অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চ…
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
নিজস্ব সংবাদদাতা: ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাসপোর্ট দেয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের ভারপ্…
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ডিসেম্বর মাসে শীতকালীন অবকাশ ও বর্ষ শেষ উপলক্ষে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের শিক্ষাপ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।