মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তারজাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

লোকসানের শঙ্কা বাড়াচ্ছে প্রায় ৭ বিলিয়ন ডলারের বিদেশী ঋণ

-রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর আর্থিক চাপ বাড়িয়ে তুলছে টাকার অবমূল্যায়ন
এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ১০ নভেম্বর, ২০২৩, রাত ২:১৪ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, রাত ১:১৮
লোকসানের শঙ্কা বাড়াচ্ছে প্রায় ৭ বিলিয়ন ডলারের বিদেশী ঋণ
নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি নানাবিধ ব্যয় নির্বাহের জন্য নিয়মিতভাবে বিদেশী সরকার ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ঋণ নেয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো। স্বল্প ও দীর্ঘমেয়াদে নেয়া এসব ঋণের পরিমাণ ২০২১-২২ অর্থবছর (জুলাই-জুন) শেষে ছিল ৬.৯ বিলিয়ন (৬৯০ কোটি) ডলারের কিছু বেশি। গত অর্থবছরের শেষে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭ বিলিয়ন (৭০০ কোটি) ডলারে। বিদেশী এসব ঋণকে এখন সংস্থাগুলোর জন্য বড় ধরনের আর্থিক চাপের কারণ করে তুলেছে ডলারের বিপরীতে টাকার ক্রমাগত অবমূল্যায়ন। টাকার অংকে ঋণের কিস্তি ও সুদ পরিশোধ বাবদ ব্যয় বাড়ছে সংস্থাগুলোর। ব্যয় বাড়ছে বিদেশ থেকে পণ্য ও যন্ত্রপাতি আমদানিসহ আনুষঙ্গিক অন্য অনেক ক্ষেত্রেও।
২০২২ পঞ্জিকাবর্ষের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ২৯ শতাংশ। টাকার অবমূল্যায়নের ফলে সংস্থাগুলোর আর্থিক ব্যয় বেড়েছে অনেক। পুঁজিবাজারে তালিকাভুক্ত সংস্থাগুলোর আর্থিক বিবরণীতেও টাকার অবমূল্যায়নজনিত বড় অংকের আর্থিক ক্ষতির বিষয়টি উঠে এসেছে।
দেশে রাষ্ট্রায়ত্ত সংস্থা রয়েছে ৪৮টি। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২৩-এর তথ্যানুসারে, ২০২২-২৩ অর্থবছরের সাময়িক হিসাব অনুসারে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর মোট ১৩ হাজার ৭৪১ কোটি ৫১ লাখ টাকা লোকসান হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, এর বড় একটি অংশে অবদান রেখেছে টাকার অবমূল্যায়ন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জুন শেষে সংস্থাগুলোর মোট বিদেশী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭ বিলিয়ন ডলার। এর মধ্যে স্বল্পমেয়াদি ঋণ.৬১ বিলিয়ন ও দীর্ঘমেয়াদি ঋণ ৬.৩৯ বিলিয়ন ডলার। এর আগে ২০২২ সালের জুন শেষে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর বিদেশী ঋণের পরিমাণ ছিল ৬.৯০ বিলিয়ন ডলার। এর মধ্যে স্বল্পমেয়াদি ঋণ ছিল.৫৭ বিলিয়ন ডলার ও দীর্ঘমেয়াদি ঋণ ছিল ৬.৩৩ বিলিয়ন ডলার।
ডলারের বিপরীতে টাকার মান দুর্বল হতে শুরু করে গত বছরের শুরুতে। সে সময় (২০২২ সালের জানুয়ারি) দেশে প্রতি ডলারের বিনিময় হার ছিল ৮৬ টাকা। আর সর্বশেষ গতকালের বাজারে প্রতি ডলারের দর ছিল ১১১ টাকা। সে অনুযায়ী, এ সময়ের মধ্যে ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হয়েছে ২৯ শতাংশের বেশি। এতে আর্থিক বিপত্তি বেড়েছে বিদেশী ঋণগ্রহীতা সংস্থাগুলোর। টাকার অংকে ঋণের পরিমাণ বেড়েছে। এর সঙ্গে বেড়েছে ঋণের কিস্তি ও সুদ পরিশোধের ব্যয়ও। বাড়তি এ ব্যয় একদিকে লাভে থাকা সংস্থাগুলোর মুনাফাকে সংকুচিত করে তুলছে, অন্যদিকে আর্থিক ক্ষত বাড়াচ্ছে লোকসানি প্রতিষ্ঠানের।
রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর মধ্যে বড় অংকের ঋণ রয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি)। ২০২২ সালের জুন শেষে সংস্থাটির দীর্ঘমেয়াদি ঋণের পরিমাণ ছিল ৬৭ হাজার ১৮৩ কোটি ৯৪ লাখ টাকা। এর মধ্যে বিদেশী ঋণ ১২ হাজার ৪৪৪ কোটি টাকা। এছাড়া এক বছরের মধ্যে পরিশোধযোগ্য বিদেশী ঋণ ছিল ১ হাজার ৬৮৫ কোটি ৭২ লাখ টাকা। ওই অর্থবছরে টাকার অবমূল্যায়নজনিত লোকসানের পরিমাণ ছিল ৬১১ কোটি ৫৯ লাখ টাকা। এ সময়ে সংস্থাটির কর-পরবর্তী নিট লোকসান হয়েছে ৩ হাজার ২৩২ কোটি ৭৪ লাখ টাকা। বিপিডিবির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদন প্রকাশিত না হওয়ায় এ সময় সংস্থাটির বিনিময় হারজনিত ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। তবে গত অর্থবছরে সংস্থাটির টাকার অবমূল্যায়নজনিত ক্ষতির পরিমাণ আগের অর্থ বছ রের চেয়ে আরো বেড়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিপিডিবির পরিচালক (জনসংযোগ) শামীম হাসান বলেন, আমাদের যেহেতু বিদেশী ঋণ রয়েছে, ফলে টাকার অবমূল্যায়নের কারণে স্বাভাবিকভাবেই প্রভাব পড়বে। এটি একটি বৈশ্বিক বাস্তবতা। এ সংকট প্রশমনে আমরা চেষ্টা করছি। এক্ষেত্রে সরকার ও বাংলাদেশ ব্যাংকের সহায়তাও নেয়া হচ্ছে। সামনের দিনগুলোয় কী হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাই কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখেই আমাদের নীতিগুলো সে অনুযায়ী নির্ধারণের চেষ্টা করছি।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা ১ ঘণ্টা আগে ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ… ১ ঘণ্টা আগে কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্… ১ ঘণ্টা আগে খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক… ১ ঘণ্টা আগে স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল… ২ ঘণ্টা আগে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে ২ ঘণ্টা আগে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও… ২ ঘণ্টা আগে গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়… ২ ঘণ্টা আগে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু… ২ ঘণ্টা আগে বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই… ২ ঘণ্টা আগে অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়… ২ ঘণ্টা আগে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল… ২ ঘণ্টা আগে