লেবুর সঙ্গে যে খাবারগুলো খাবেন না
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
দুধ: দুধ আর লেবুর রস একসঙ্গে মিশলে কী হতে পারে তা জানা আছে নিশ্চয়ই? চুলায় দুধ রেখে তার সঙ্গে লেবুর রস যোগ করলেই দুধ কেটে ছানা তৈরি হয়। এই দুই খাবার যদি আপনি একই সময়ে খান তবে লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড হজম সংক্রান্ত নানা সমস্যা তৈরি করে। এর ফলে অ্যাসিডিটির মতো সমস্যা দেখা দিতে পারে।
পালং শাক : পালং শাক অত্যন্ত উপকারী একটি শাক। এটি আমাদের শরীরে বিভিন্ন পুষ্টির ঘাটতি মেটাতে দুর্দান্ত কাজ করে। কিন্তু আপনি যদি পালং শাকের সঙ্গে লেবু খান তাহলে তা এর উপকারিতাগুলো নষ্ট করে দিতে পারে। তাই পালং শাকের সঙ্গে লেবু না খাওয়াই ভালো।
মিষ্টি ফল : মিষ্টি স্বাদের বিভিন্ন ফল আমাদের শরীরের জন্য উপকারী। কিন্তু এর সঙ্গে লেবু মিশিয়ে খাবেন না। কারণ মিষ্টি ফলের সঙ্গে লেবু মিশিয়ে খেলে তা শুধু এর স্বাদই নষ্ট করে না, সেইসঙ্গে পেটের ভেতরেও সমস্যার সৃষ্টি করতে পারে। তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে।
সুগন্ধি মসলা : লেবুর স্বাদ ও গন্ধ দুটোই তীব্র হয়। তাই লেবুর সঙ্গে লবঙ্গ বা এলাচের মতে সুগন্ধি মসলা মেশালে স্বাদ নষ্ট হতে পারে। তাই এ ধরনের মসলাযুক্ত খাবারের সঙ্গে লেবু খুব পরিমিত পরিমাণে ব্যবহার করুন।
দই : লেবুর রস যদি দইয়ের সঙ্গে মেশান তবে তা দুধের মতোই কেটে যাবে। শুধু লেবুই নয়, দইয়ের সঙ্গে যেকোনো সাইট্রাসজাতীয় ফল শরীরে টক্সিনের পরিমাণ বৃ দ্ধি করে। যে কারণে দেখা দেয় অ্যালার্জির সমস্যা। এর ফলে মাথাব্যথা, শ্বাসকষ্টের মতো সমস্যাও দেখা দিতে পারে। তাই দই খাওয়ার সময় লেবু বা লেবু জাতীয় ফল খাওয়া থেকে বিরত থাকুন।
টমেটো :সালাদের সঙ্গে লেবু পরিবেশন করেন বেশিরভাগই। কিন্তু টমেটোর সঙ্গে লেবুর মিশিয়ে খেলে তা আমাদের শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে। কারণ এই দুই ফলেই অ্যাসিডের পরিমাণ বেশি থাকে। যে কারণে এগুলো একসঙ্গে খেলে তা হজমের সমস্যা, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা সৃষ্টি করতে পারে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
রেশম সুতার আমদানি কমাতে আধুনিকায়নের উদ্যোগ -পাট প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশের এভিয়েশন শিল্প কঠিন সময় পার করছে -এওএবি
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, ৫ লাখ জনবল নিয়োগের পরিকল্পনা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিদ্যালয় থেকে শিশুশিক্ষার্থী উদ্ধারের ঘটনায় সম্ভ্রহমরণ মামলা, দফতরি গ্রেফতার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অবৈধভাবে ৫০ হাজার লিটার তেল মজুত, জরিমানা সাড়ে ৩ লাখ টাকা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইসরায়েলি সন্ত্রাসী হামলায় বাংলাদেশি নারীর মৃতু্যুতে নিন্দা
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সরকারকে অচিরেই ওয়াদা ভঙ্গের পরিণতি ভোগ করতে হবে -নাহিদ
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিনা ভোটে নির্বাচিত হওয়ার বিন্দুমাত্র ইচ্ছা বিএনপির নেই -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ তালিকা’ করছে র্যাব
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘সিন্ডিকেট’ শব্দটিই বাজার থেকে মুছে দেয়া হবে -বাণিজ্যমন্ত্রী
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মধ্যস্থতা করা পাকিস্তানের জন্য গর্বের’
১২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)