লেবাননে ইসরাইলী সন্ত্রাসীদের হামলার বিরুদ্ধে ইরান, ইয়েমেনে হাজারো মানুষের বিক্ষোভ
লেবানন ও গাজায় ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার নিন্দা জানিয়ে গত জুমুয়াবার ইরান ও ইয়েমেনে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার খবরে বলা হয়, লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর প্রতি সমর্থন এবং ‘ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্রের বর্বরোচিত হামলার নিন্দা জানাতে’ কর্তৃপক্ষ আহ্বান জানায়। এতে সাড়া দিয়ে রাজধানী তেহরানসহ দেশটির অন্যান্য শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ।
জুমুয়াবার ইরান ও ইয়েমেন ছাড়াও বাহরাইনে বিক্ষোভের খবর পাওয়া গেছে। বাহরাইন ইসরায়েলের মিত্রদেশ। দেশটির সরকার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ শক্ত হাতে দমন করেছে।
এএফপির একজন সাংবাদিক জানান, তেহরানে জুমুয়াবার জুমার নামাজের পর নগরকেন্দ্রের ইনঘেলাব স্কয়ার ঘিরে বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা ‘ইসরায়েলের ধ্বংস, লেবাননের বিজয়’ বলে স্লোগান দেন।
লেবাননে যে ‘রক্তগঙ্গা বইছে’ তার তীব্র নিন্দাও জানান তাঁরা। পোড়ান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পতাকা।
ইরান-সমর্থিত আরেক সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আয়োজনে জুমুয়াবার রাজধানী সানায় কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেন।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।